৫ জানুয়ারির একতরফা নির্বাচন বাতিল ও ২৯ জানুয়ারির কালো পতাকা মিছিলে পুলিশের বাধার প্রতিবাদে আজ শনিবার সারা দেশে বিক্ষোভ সমাবেশ করবে বিএনপির নেতৃত্বাধীন ১৯ দলীয় জোট। ঢাকায় কালো পতাকা মিছিলের অনুমতি না পাওয়ায় বুধবার এ কর্মসূচি ঘোষণা করেছিলেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ শনিবার সব মহানগর, জেলা ও উপজেলায় এ সমাবেশ অনুষ্ঠিত হবে। তবে সোহরাওয়ার্দী উদ্যানে আজ বইমেলার উদ্বোধনী অনুষ্ঠান থাকায় আগামীকাল রাজধানীতে বিক্ষোভ সমাবেশ করার সিদ্ধান্ত নিয়েছে দলটি। বিএনপির সহ-দফতর সম্পাদক আবদুল লতিফ জনি এমন তথ্য জানিয়ে বলেন, আগামীকাল সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশের অনুমতি চেয়ে আবারও আবেদন করা হবে ।
এদিকে শুক্রবার বিকালে বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক বিবৃতিতে বলা হয়, হত্যা, গুম ও রিমান্ডের নামে নেতাকর্মীদের পুলিশি হেফাজতে নির্যাতন এবং ঢাকায় কালো পতাকা মিছিল করতে না দেয়ার প্রতিবাদে শনিবার সারা দেশে প্রতিটি মহানগর, জেলা ও উপজেলায় ১৯ দলের উদ্যোগে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হবে।
বিক্ষোভ সমাবেশকে সফল করতে বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনসহ ১৯ দলের নেতাকর্মীদের স্বতঃস্ফ‚র্তভাবে অংশগ্রহণের আহ্বান জানানো হয়েছে।
[b]ঢাকা, ১ ফেব্রুয়ারি (টাইমনিউজবিডি.কম) //ইএইচ[/b]
রাজনীতি
সারা দেশে আজ, কাল ঢাকায় ১৯ দলের বিক্ষোভ
৫ জানুয়ারির একতরফা নির্বাচন বাতিল ও ২৯ জানুয়ারির কালো পতাকা মিছিলে পুলিশের বাধার প্রতিবাদে আজ শনিবার সারা দেশে বিক্ষোভ সমাবেশ করবে বিএনপির নেতৃত্বাধীন ১৯ দলীয় জোট। ঢাকায় কালো পতাকা মিছিলের অনুমতি না পাওয়ায় বুধবার এ কর্মসূচি ঘোষণা করেছিলেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল





