বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরীর সহকারী সেক্রেটারী মুহাম্মদ সেলিম উদ্দীন বলেছেন, গণবিরোধী ও ব্যর্থ সরকার প্রতিবেশী রাষ্ট্রকে খুশী করে নিজেদের করদরাজ্য বানাতেই তাদেরকে একতরফা অযৌক্তিক ও অবৈধভাবে বিদ্যুৎ করিডোর প্রদান করছে।
বুধবার রাজধানীতে দেশব্যাপী কেন্দ্র ঘোষিত কর্মসূচীর অংশ হিসেবে বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী আয়োজিত ‘বাংলাদেশের স্বার্থকে মোটেই বিবেচনায় না নিয়ে একতরফা ও অনায্য বিদ্যুৎ করিডোর প্রদান এবং তিস্তাসহ আন্তর্জাতিক নদীগুলোর পানির নায্য হিস্যা আদায়ে সরকারের উপর্যুপরি ব্যর্থতার প্রতিবাদে’ শান্তিপূর্ণ বিক্ষোভ পরবর্তী সমাবেশে একথা বলেন।
মিছিলটি নাবিস্কো থেকে শুরু হয়ে নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে শিল্পাঞ্চল থানার সামনে গিয়ে সমাবেশের মাধ্যমে শেষ হয়। সমাবেশের শেষ পর্যায়ে পুলিশ অতর্কিতভাবে জনতার উপর হামলা, লাঠিচার্জ, টিয়ারসেল-রাবার বুলেট নিক্ষেপ ও উপর্যুপরি গুলীবর্ষণ করে। এতে ১০ জন আহত হন।
[b]ঢাকা, ১৬ এপ্রিল (টাইমনিউজবিডি.কম)// এনএস[/b]
রাজনীতি
'দেশকে করদরাজ্য বানাতেই ভারতকে বিদ্যুৎ করিডোর'
বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরীর সহকারী সেক্রেটারী মুহাম্মদ সেলিম উদ্দীন বলেছেন, গণবিরোধী ও ব্যর্থ সরকার প্রতিবেশী রাষ্ট্রকে খুশী করে নিজেদের করদরাজ্য বানাতেই তাদেরকে একতরফা





