দেশবিরোধী দেশি-বিদেশি ষড়যন্ত্র প্রতিহত করতে বাংলাদেশ ছাত্রলীগ প্রস্তুত রয়েছে বলে জানিয়েছেন সংগঠনটির কেন্দ্রীয় নেতারা।

সোমবার বিকেলে ছাত্রলীগের সভাপতি সাইফুর রহমান সোহাগ এবং সাধারণ সম্পাদক এস এম জাকির হোসাইন এসব কথা বলেন। জেলহত্যা দিবস উপলক্ষে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে আওয়ামী লীগ এ জনসভার আয়োজন করে।

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে জঙ্গি মাতা আখ্যায়িত করে সাইফুর রহমান সোহাগ বলেন, ‘এখন খালেদা জিয়া সরকারবিরোধী ষড়যন্ত্র করছে। খালেদা জিয়া আপনার যে জঙ্গি বাহিনী আছে, বাংলাদেশে সেই জঙ্গি বাহিনী প্রতিরোধ করার জন্য আর কোনো সংগঠনের দরকার হবে না। একমাত্র বাংলাদেশ ছাত্রলীগই সেই জঙ্গি বাহিনী প্রতিরোধ করবে।’

জাকির হোসাইন বলেন, ‘স্বাধীনতা আন্দোলনের নেতৃত্বদানকারী আওয়ামী লীগের বিরুদ্ধে সড়যন্ত্র করা হচ্ছে। কিন্তু বাংলাদেশ ছাত্রলীগ তা প্রতিরোধে সবসময় প্রস্তুত রয়েছে।’
তিনি বলেন, ‘ছাত্রলীগের প্রতিটি নেত-কর্মী অতীতের মতোই আগামী দিনে দেশি-বিদেশি সকল ষড়যন্ত্র প্রতিরোধ করেবে।’

তিনি আরো বলেন, ‘এই ছাত্রলীগ হচ্ছে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে গড়া সংগঠন। তাই ছাত্রলীগ এদেশের সকল ষড়যন্ত্র মোকাবিলায় প্রস্তুত আছে এবং প্রস্তুত থাকবে।

এমআর