শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মতো এত বড় খুনিপৃথিবীতে আর নেই বলে মন্তব্য করেছেন খাদ্যমন্ত্রী ও ঢাকা মহানগর আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক অ্যাডভোকেট কামরুল ইসলাম।
তিনি বলেন, বঙ্গবন্ধু হত্যার মূল নায়ক জিয়াউর রহমান। তিনি (জিয়াউর রহমান) জাতীয় ৪ নেতা, বিমান বাহীনির কর্মকর্তাসহ অনেক হত্যাকাণ্ড ঘটিয়েছে। তিনি পৃথিবীর সবচেয়ে বড় খুনী।
শনিবার দুপুরে রাজধানীর শিল্পকলা একাডেমিতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সহধর্মীনি বেগম ফজিলাতুন্নেসার ৮৪ তম জম্মবার্ষিকী উপলক্ষে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট আয়োজিত এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
কামরুল বলেন, এত বড় খুনির স্ত্রী খালেদা জিয়া। ১৫ আগস্ট মিথ্যা জম্মদিন পালন করে তার এত সুন্দর চেহারার দানবীয় রুপ দেখাবেন এটাই স্বাভাবিক।
বিএনপির আন্দোলন সম্পর্কে তিনি বলেন, বিএনপি অফিসের সামনে পুলিশ বেরিকেট দিলে একটা পিপঁড়াও থাকেনা। তারা আবার আন্দোলন করবেন। ২০০১ সালে আমাদের অফিসের সামনে কত পুলিশ দিয়ে বেরিকেট দেয়া ছিল তারপরও আমরা মাঠে ছিলাম।
সম্প্রচার নীতিমালা নিয়ে যারা সমালোচনা করে তাদের উদ্দেশ্যে তিনি বলেন, সম্প্রচার নীতিমালার কোন অংশে স্বাধীনতার বিরুদ্ধে লেখা আছে দেখান। জানি পারবেননা। তাহলে না জেনে না বুঝে সমালোচনা করবেন না।
তিনি বলেন, একটামানুষ সব সময় কাঁথা-বালিশ নিয়ে বিএনপি অফিসে শুয়ে থাকে। মিডিয়া তার প্রেস বিফিং নিচ্ছে। এত বড় স্বাধীনতা থাকার পরও কেন বলা হচ্ছে মিডিয়িার স্বাধীনতা নেই।
খাদ্যমন্ত্রী বলেন, আন্দোলনের নামে সহিংসতা করলে খবর আছে।২০১৩ সালের মত আর কিছু বাংলাদেশে করতে দেয়া হবে না।
বঙ্গবন্ধু সাংস্কৃকিত জোটের সভাপতি অ্যাডভোকেট তারানা হালিমের সভাপতিত্বে আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন, আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহাবুব-উল-আলম হানিফআওয়ামী লীগের তথ্য ও গবেষণা সম্পাদক অ্যাডভোকেট আফজাল হোসেন, ঢাকা মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শাহে আলম মুরাদ, আওয়ামী লীগের উপ-কমিটির সহ-সম্পাদক অ্যাডভোকেট বলরাম পোদ্দার, সোহেলী পারভীন মনি , সংগঠনের সাধারণ সম্পাদক অরুণ সরকার রানা প্রমুখ।
ঢাকা, এমআর, ৯ আগস্ট, টাইমনিউজবিডি.কম, এসএইচ





