বিএনপির শীর্ষ ৩ নেতার ৬ সপ্তাহের আগাম জামিন দিয়েছেন হাইকোর্ট। তারা হলেন, দলটির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস,গয়েশ্বর চন্দ্র রায় ও যুগ্ম মহাসচিব আমান উল্লাহ আমান।  
রোববার বিচারপতি নাঈমা হায়দার ও বিচারপতি জাফর আহমদের সমন্বয়ে গঠিত বেঞ্চ শুনানি শেষে এ আদেশ দেন।
আদালতে জামিনের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট জয়নুল আবেদীন ও অ্যাডভোকেট সগির হোসেন লিয়ন। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল দিলারুজ্জামান।
রাজধানীর রামপুরা থানায় দায়ের করা একটি হত্যা মামলায় বিএনপির  এই ৩ নেতা আগাম জামিন পেলেন।
[b]ঢাকা, ৯ মার্চ (টাইমনিউজবিডি.কম) // কেএইচ[/b]