১লা সেপ্টেম্বর বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী, ১৫ আগস্ট দলটির চেয়াপারসনের জন্মদিন পালনসহ আগামী দিনের কর্মসূচি ও আন্দোলনের নিয়ে দলের নেতাকর্মীদের সঙ্গে বৈঠক করেছেন খালেদা জিয়া।
মঙ্গলবার রাত ১০টা থেকে সোয়া এগারোটা পর্যন্ত গুলশানে চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এই বৈঠক চলে।
বিএনপির একটি বিশ্বস্ত সূত্র এ তথ্য নিশ্চিত করেছে। তবে বৈঠকে উপস্থিত অধিকাংশ নেতাকর্মীদের মুঠোফোন বন্ধ পাওয়ায় তাদের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।
বৈঠকে বিএনপির সব অঙ্গ ও সহযোগী সংগঠনের সভাপতি, সাধারণ সম্পাদক উপস্থিত ছিলেন।
ঢাকা, ১৩ আগস্ট, টাইমনিউজবিডি.কম//জেইউ
কর্মসূচি নিয়ে খালেদার সঙ্গে নেতাকর্মীদের বৈঠক
১লা সেপ্টেম্বর বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী, ১৫ আগস্ট দলটির চেয়াপারসনের জন্মদিন পালনসহ আগামী দিনের কর্মসূচি ও আন্দোলনের নিয়ে দলের নেতাকর্মীদের সঙ্গে বৈঠক করেছেন খালেদা জিয়া।
বিসিএসের গেজেটবঞ্চিতদের অনশন থেকে ছাত্রলীগের ৪ নেতাকর্মী আটক
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) রাজু ভাস্কর্যের সামনে ৪৫তম বিসিএসে গেজেটবঞ্চিত প্রার্থীদের অনশন কর্মসূচি থেকে নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের চার নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডির উপস্থিতিতে তাদের আটক করে শাহবাগ থানা-পুলিশ।
সরকারি দলের নেতাকর্মীদের সতর্ক করলেন স্পিকার
ক্ষমতাসীন দলের নেতাকর্মীদের নিজেদের আচরণ ও কর্মকাণ্ড সংশোধন করার কড়া হুঁশিয়ারি দিয়েছেন জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ। তিনি স্পষ্ট করে বলেন, সরকার অপরাধ ও অন্যায়ের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে এবং অতীতে কোনো দল নিজেদের নেতাকর্মীদের বিরুদ্ধে কঠিন ব্যবস্থা না নিলেও বর্তমান সরকার তা করে দেখিয়েছে।
বিএনপির নেতাকর্মীরা ফ্যাসিবাদী আ’লীগের মতো আচরণ করছে না : রিজভী
বিএনপির নেতাকর্মীরা ফ্যাসিবাদী আওয়ামী লীগ সরকারের আমলের মতো আচরণ করছেন না বলে মন্তব্য করেছেন দলটির ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। তিনি বলেছেন, বিএনপি অতীতের মতো লুটপাটের পুনরাবৃত্তি করবে না, কাউকে তা করতেও দেবে না। বিএনপি শান্তি, স্থিতিশীলতা ও আইনের শাসন প্রতিষ্ঠায় বিশ্বাসী একটি রাজনৈতিক দল।
দলীয় নেতাকর্মীদের সামাল দেওয়াই কি বিএনপির বড় চ্যালেঞ্জ?
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিপুল সংখ্যাগরিষ্ঠতা পেয়ে সরকার গঠনের পর থেকেই নানা বিতর্কের মধ্য দিয়ে যাচ্ছে বিএনপি। দেশব্যাপী চাঁদাবাজি, দখলবাজি, আধিপত্য বিস্তারে নিজেদের মধ্যে সংঘর্ষ- সব মিলিয়ে নিয়ন্ত্রণের প্রায় বাইরে সরকারি দলের নেতাকর্মীরা। সামাল দেওয়া যাচ্ছে না কিছুতেই।
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ঢোল-বাদ্য বাজিয়ে নেতাকর্মীদের আনন্দ-মিছিল
প্রধানমন্ত্রী তারেক রহমানের ফেনী সফরকে কেন্দ্র করে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা অংশের দাউদকান্দি থেকে চৌদ্দগ্রাম পর্যন্ত ব্যানার-ফেস্টুনে সাজিয়ে তুলেন বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। প্রধানমন্ত্রীকে অভিবাদন জানাতে পুরো মহাসড়ক জুড়ে অবস্থান নেন হাজার হাজার নেতাকর্মী ও সাধারণ মানুষ।
















