আজকে ৯ মার্চ প্রকাশিত কয়েকটি সংবাদপত্র ও মিডিয়ায় পুলিশ সূত্রের বরাত দিয়ে “চট্টগ্রামের সীতাকুণ্ডের পাহাড়ে জামায়াত-শিবিরের বোমার আস্তানা!” মর্মে প্রকাশিত ও প্রচারিত ভিত্তিহীন মিথ্যা রিপোর্টের তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমীর ও সাবেক এমপি অধ্যাপক মুজিবুর রহমান।
আজ ৯ মার্চ এক বিবৃতির মাধ্যমে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, আমাদের সুস্পষ্ট বক্তব্য হলো, চট্টগ্রামের সীতাকু- উপজেলার দুর্গম নুনাছড়া পাহাড় থেকে পেট্টল বোমা ও অস্ত্র উদ্ধারের ঘটনার সাথে জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবিরের কারো কোন সম্পর্ক নেই। সেখানে জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবিরের কোন প্রশিক্ষণ কেন্দ্র ও আস্তানা নেই। এগুলো সম্পূর্ণ কাল্পনিক মিথ্যা প্রচারণা।
আমি স্পষ্ট ভাষায় জানাতে চাই যে, বাংলাদেশ জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবি নিয়মতান্ত্রিক গণতান্ত্রিক পন্থায় আন্দোলন করছে। জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবির অস্ত্রের রাজনীতিতে বিশ্বাস করে না। বরং ঘৃণা করে। জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবিরের ভাবমর্যাদা ক্ষুন্ন করার হীন উদ্দেশ্যেই কিছু সংবাদপত্র ও মিডিয়া জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবিরের বিরুদ্ধে ভিত্তিহীন মিথ্যা প্রচারণা চালাচ্ছে।
দেশে কোন কিছু ঘটলেই তার সাথে জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবিরকে জড়িয়ে মিথ্যা প্রচারণা চালানো কিছু সংখ্যক সংবাদপত্র ও মিডিয়ার মজ্জাগত কুস্বভাবে পরিণত হয়েছে। তাদের সকল প্রচারণাই অতীতে মিথ্যা প্রমাণিত হয়েছে। সীতাকুণ্ডের অস্ত্র উদ্ধারের ঘটনার সাথে জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবিরকে জড়িয়ে বর্তমানে যে অপপ্রচার চালানো হচ্ছে তাও মিথ্যা প্রমাণিত হবে ইনশাআল্লাহ।
জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবিরকে জড়িয়ে ভিত্তিহীন মিথ্যা প্রচারণা চালানো থেকে বিরত থাকার জন্য আমি সংশ্লিষ্ট সংবাদপত্র ও মিডিয়ার প্রতি আহ্বান জানিয়ে আশা করছি যে, তারা অত্র প্রতিবাদটি যথাস্থানে ছেপে ও যথাযথভাবে প্রচার করে সৃষ্ট বিভ্রান্তি নিরসন করবেন।
এসএইচ





