আগামী ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস, ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস ও ৫ জানুয়ারি গণতন্ত্রের বিজয় দিবসকে সফল করার লক্ষ্যে এক যৌথসভা ডেকেছে বাংলাদেশ আওয়ামী লীগ।

মঙ্গলবার সন্ধ্যায় আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ড. আবদুস সোবহান গোলাপ স্বাক্ষরিত এক প্রেসবিজ্ঞপ্তিতে গণমাধ্যমকে এ তথ্য জানান।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ১২ ডিসেম্বর (শুক্রবার) বিকাল ৪টায় আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ধানমন্ডিস্থ রাজনৈতিক কার্যালয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতৃবৃন্দের সাথে ঢাকা মহানগর আওয়ামী লীগের সভাপতি, সাধারণ সম্পাদক এবং তার অন্তর্গত দলীয় সংসদ সদস্য, সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনসমূহের কেন্দ্রীয় ও মহানগরীর সভাপতি, সাধারণ সম্পাদকদের এক যৌথসভা অনুষ্ঠিত হবে।

উক্ত যৌথ সভায় বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও স্থানীয় সরকার,পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম সংশ্লিষ্ট সকলকে যথাসময়ে উপস্থিত থাকার জন্য বিনীত অনুরোধ জানিয়েছেন।

এমআর/কেএইচ