ভোলায় আওয়ামী লীগ-বিএনপি সংঘর্ষে ৩০ জন আহত হয়েছে। জেলার সদর উপজেলায় নির্বাচনী প্রচারণা সভাকে কেন্দ্র করে শনিবার বিকালে বাপ্তা ইউনিয়ন পরিষদ মাঠ এলাকায় ওই সংঘর্ষের ঘটনা ঘটে।
বাপ্তা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নীরব মেম্বার জানান,ইউনিয়ন পরিষদ মাঠে বিএনপি সমর্থিত চেয়ারম্যান প্রার্থী মো. ফারুক মিয়ার প্রচারণা সভা ছিল। কিন্তু আওয়ামী লীগ সমর্থিত প্রার্থীর ভাইয়ের নেতৃত্বে লোকজন গিয়ে তাদের চেয়ারগুলো দখল করে নেয়।
এক পর্যায়ে পুলিশের উপস্থিতিতেই আওয়ামী লীগের কর্মীরা তাদের উপর হামলা করে। এতে নীরব মেম্বারসহ তাদের অন্তত ২০ জন আহত হয়।
কাচিয়া ইউনিয়নের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জহিরুল ইসলাম নকিব জানান,বাপ্তা ইউনিয়ন পরিষদ মাঠে আওয়ামী লীগ সমর্থিত চেয়ারম্যান প্রার্থী মোশারেফ হোসেনের পূর্ব নির্ধারিত সভা চলছিল। এক পর্যায়ে বিএনপি সমর্থিত প্রার্থীর কর্মীরা এসে তাদের ওপর হামলা করে। এতে তাদের ১০ জন আহত হয়।
পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এলাকায় পুলিশ মোতায়েন করা হয়। এখন পর্যন্ত সেখানে থমথমে পরিস্থিতি বিরাজ করছে।
[b]ঢাকা, ১ মার্চ ( টাইমনিউজবিডি.কম ) // কেএইচ[/b]