শিক্ষাঙ্গনে ছাত্রলীগের অব্যাহত সন্ত্রাস, ছাত্র ও শিক্ষক নির্যাতনের প্রতিবাদে এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবীতে আগামীকাল সোমবার সারাদেশে শান্তিপূর্ণ বিক্ষোভ মিছিল কর্মসূচি ঘোষণা করেছে ইসলামী ছাত্রশিবির।

রোববার গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এতথ্য জানানো হয়।

কর্মসূচি ষোষনা করে শিবিরের কেন্দ্রীয় সভাপতি আবদুল জব্বার ও সেক্রেটারী জেনারেল আতিকুর রহমান বলেন, 'ধারাবাহিক ভাবে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগ কর্তৃক সাধারণ ছাত্রদের নির্যাতন, পুলিশের হাতে তুলে দেয়া, মালামাল লুট এবং শিক্ষকদের উপর হামলায় জাতি লজ্জিত ও ক্ষুদ্ধ।'

'সরকারী মদদদের ছাত্রলীগের এই তান্ডব শিক্ষাঙ্গনকে অস্থিতিশীল করার মাধ্যমে শিক্ষা ব্যবস্থা ধ্বংসের পায়তারা ছাড়া কিছু নয়। ছাত্রসমাজ এই তান্ডব মেনে নেবেনা। তাই ছাত্রলীগের অব্যাহত সন্ত্রাসের প্রতিবাদ ও দোষীদের গ্রেফতার করে উপযুক্ত শাস্তির ব্যবস্থার মাধ্যমে ক্যাম্পাসে শিক্ষার সুষ্ঠ পরিবেশ ফিরিয়ে আনার দাবী জানিয়ে নেতৃবিন্দ।'

এআই