বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরীর কর্মপরিষদ সদস্য এম দেলোয়ার হোসেন বলেছেন, গণআন্দোলনে দিশেহারা হয়ে সরকার এখন বিদায়ের প্রহর গুণতে শুরু করেছে।

তিনি আজ রাজধানীর ধানমন্ডিতে বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরীর মোহাম্মদপুর ও আদাবর থানা আয়োজিত ২০ দলীয় জোটের সমাবেশে তিনি এ কথা বলেন।

তিনি আরো বলেন, তারা অবৈধ ক্ষমতাকে চিরস্থায়ী করতে জনগণের উপর দলন-পীড়ন অব্যাহত রেখেছে। কথিত বন্দুকযুদ্ধ ও ক্রসফায়ারের নামে বিরোধী দলীয় নেতাকর্মীদের হত্যা করে রাজপথ রঞ্জিত করা হচ্ছে।

কিন্তু হত্যা, সন্ত্রাস ও নৈরাজ্য চালিয়ে অতীতে কোন স্বৈরাচারি শক্তির শেষ রক্ষা হয়নি, আর আওয়ামী লীগেরও হবে না।

তিনি সরকারকে সময় থাকতে শুভবুদ্ধির পরিচয় দিয়ে অবিলম্বে পদত্যাগ ও কেয়ারটেকার সরকারের অধীনে নির্বাচন দেয়ার আহবান জানান। অন্যথায় সরকারের জন্য করুণ পরিণতি অপেক্ষা করছে।

সমাবেশে উপস্থিত ছিলেন ঢাকা মহানগরীর মজলিসে শুরা সদস্য জিয়াউল হাসান ও ডা. শফিউর রহমান, জামায়াত নেতা আ ন ম  হাসান নোমান, এডভোকেট আজহার মুন্সি ও  কাজী আখেরুজ্জামান প্রমূখ।

এম দেলোয়ার হোসেন বলেন, সরকার ৫ জানুয়ারি তামাশা ও ভাঁওতাবাজীর নির্বাচনের মাধ্যমে জাতির ঘাড়ে চেপে বসেছে। তারা দেশের গণতন্ত্র ও গণতান্ত্রিক মূল্যবোধ ধ্বংস করার জন্যই কেয়ারটেকার সরকার পদ্ধতি বাতিল করেছে।

সাংবিধানিক প্রতিষ্ঠান নির্বাচন কমিশনকে সাজোনো হয়েছে আত্মসম্মাণহীন ও দলবাজ লোকদের দিয়ে। আর এই বিতর্কিত নির্বাচন কমিশনই ভোটারবিহীন ও ভোট ডাকাতির নির্বাচনের মাধ্যমে আওয়ামী বাকশালীদের ক্ষমতায় এনেছে।

মূলত দেশের মানুষ সরকারের পতানো ও ষড়যন্ত্রের নির্বাচন ঘৃণাভরে প্রত্যাখ্যান করেছে। তাই এই তামাশার নির্বাচনের মাধ্যমে গঠিত সংসদ ও সরকার অবৈধ ও অসাংবিধানিক। তিনি অবৈধ সংসদ বাতিল, গণবিচ্ছিন্ন সরকারের পদত্যাগ ও কেয়ারটেকার সরকারের অধীনে নির্বাচন দিতে সরকারের প্রতি জোর দাবি জানান। অন্যথায় সরকারের জন্য করুণ পরিণতি অপেক্ষা করছে। এ ছাড়াও রাজধানীর বিভিন্ন স্থানে অবরোধের সমর্থনে মিছিল ও সমাবেশ করে।

খিলগাঁও জোন:

অবরোধের সমর্থনে খিলগাঁও জোনের উদ্যোগে নগরীতে মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। মিছিলটি রামপুরা বাজার থেকে শুরু হয়ে নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে রাস্তা অবরোধ করে সমাবেশ করে। সমাবেশে বক্তব্য রাখেন খিলগাঁও থানা আমীর সগীর বিন সাঈদ। উপস্থিত ছিলেন রামপুরা থানা আমীর আবু আব্দুল্লাহ ও জামায়াত নেতা আব্দুল বারী প্রমুখ।

রমনা থানা:

চলমান অবরোধের সমর্থনে রমনা থানার উদ্যোগে আজ ভোর ৬.৪৫টায় মগবাজার রেল ক্রসিং এলাকায় বিক্ষোভ মিছিল করে নেতা-কর্মীরা। মিছিলে থানা জামায়াতের সেক্রেটারী জিল্লুর রহমান, থানা শিবির সভাপতি সাইয়্যেদ জোবায়ের , কলেজ সভাপতি মুরাদ হোসেন, জামায়াত নেতা তবিবুর রহমান ও মোজাম্মেল হক প্রমুখ উপস্থিত ছিলেন।

ভোর থেকেই নয়াটোলপা মালিবাগ, মগবাজার চৌরাস্তা মধুবাগ এলাকায় পিকেটিং করে রমনা জামায়াতের কর্মীরা।

হাজারীবাগ ও ধানমন্ডি থানা:

লাগাতার অবরোধ হরতালের সমর্থনে বুধবার সকাল ৭ টায় জামায়াতে ইসলামীর একটি মিছিল ট্যানারী মোড় থেকে শুরু হয়ে সনাতন গড়ে গিয়ে শেষ হয়।  বুধবার সাতটায় অনূষ্ঠিত মিছিলে নেতৃত্ব দেন জামায়াত নেতা আবু সাকিব, মোহাম্মদ আলী, শিবির নেতা সোহেল, মামুন ও রবিউল প্রমূখ।

বনানী থানা:

রাত দুইটার দিকে একটি মেচ থেকে ৫ শিবির কর্মীকে আটক করেছে পুলিশ।

তেজগাঁও থানা:

মঙ্গলবার রাত ১০ টায় একজন ও বুধবার সকাল ৭ টায় একজন মোট দুই জামায়াত কর্মীকে আটক করেছে পুলিশ।

কোতয়ালী থানা:

বুধবার ভোর সাড়ে ছয়টায় বাবুবাজারে সড়ক অবরোধ করেছে কোতয়ালী থানা জামায়াত। এতে নেতৃত্ব দেন জামায়াত নেতা মতিউর রহমান, আহাদুজ্জামান, ডা. বদরুল আলম, ইদ্রিস আলী ও জামান প্রমূখ।

যাত্রাবাড়ী (পূর্ব) থানা:

বুধবার সকাল সাতটায় কলেজ রোড এলাকায় সড়ক অবরোধ করেছে জামায়াতে ইসলামী যাত্রাবাড়ী (পূর্ব) থানা। এতে নেতৃত্ব দেন জামায়াত নেতা আবু ফতেহ, শাজাহান খান, আশরাফ আলী, জাফর মিয়া, নাসির আলী, শিবির নেতা মাঈনূদ্দিন মৃধা, মিজানুর রহমান ও ইমাম হোসেন প্রমূখ।

যাত্রাবাড়ী (পশ্চিম) থানা:

বুধবার সকাল সাড়ে সাতটায় কাজলা ব্রিজ এলাকায় সড়ক অবরোধ করেছে জামায়াতে ইসলামী যাত্রাবাড়ী (পশ্চিম) থানা।

এতে নেতৃত্ব দেন জামায়াত নেতা মহসিন উদ্দিন, আবু হুরায়রা, মোঃ আসাদ, মোঃ হোসাইন, শিবির নেতা রাসেল ও দেলোয়ার প্রমূখ।

কদমতলী (পূর্ব) থানা:

বুধবার সকাল সাতটায় দনিয়া এলাকায় সড়ক অবরোধ করেছে জামায়াতে ইসলামী কদমতলী (পূর্ব) থানা। এতে নেতৃত্ব দেন জামায়াত নেতা আবুল কাসেম ও শিবিরের কেন্দ্রীয় ছাত্রনেতা শাহীন আহমেদ খান।

অন্যান্যের মধ্যে আরো উপস্থিত ছিলেন জামায়াত নেতা আতিকুর রহমান, আনোয়ার হোসেন, শরিফ হোসেন, দুলাল, মাসুম আরিফ, শাহআলম ও সাদেক বিল্লাহ প্রমূখ।

শ্যামপুর থানা:

বুধবার সকাল সাড়ে সাতটায় নারায়নগঞ্জ রোডের লাল মসজিদ এলাকায় সড়ক অবরোধ করেছে জামায়াতে ইসলামী শ্যামপুর থানা। এতে নেতৃত্ব দেন জামায়াত নেতা নেসারউদ্দিন, আবু আরিফ, মহিউদ্দিন, নেয়ামত উল্লাহ, শিবির নেতা ফরিদ ও টিপু প্রমূখ।

এসএইচ