বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বলেছেন, বিশ্ব দেখল, ব্যালট নয়, বুলেটই প্রধানমন্ত্রী শেখ হাসিনার ক্ষমতার উৎস।আজ শুক্রবার নিজের টুইটার অ্যাকাউন্টে দেয়া এক পোস্টে সাবেক এই প্রধানমন্ত্রী এসব কথা বলেন।
টুইটার বার্তায় বেগম খালেদা জিয়া বলেন, বিশ্ব দেখল ব্যালট নয়, বুলেটই হাসিনার ক্ষমতার উৎস। ৫ জানুয়ারির ‘ভোটারবিহীন কলঙ্কিত নির্বাচন’ বাংলাদেশীদের ভোটাধিকারের ঐতিহাসিক সংগ্রামের প্রতি করুণ পরিহাস ও আমাদের গণতান্ত্রিক অভিযাত্রার পিঠে ছুরিকাঘাত। জনগণই তাদের সরকার গড়বে, চক্রান্তকারীরা না। গণতন্ত্রের প্রশ্নে আপোস নয়।
উল্লেখ্য যে, ২০১৪ সালের ৫ জানুয়ারির নির্বাচনে বিএনপি অংশ নেয়নি। ওই নির্বাচনের পর ক্ষমতায় আসে আওয়ামী লীগ সরকার। এর পরের বছর থেকে ক্ষমতাসীন দল দিনটিকে ‘গণতন্ত্র রক্ষা দিবস’ হিসেবে পালন করে আসছে।
আর সংসদের বাইরে থাকা বৃহৎ রাজনৈতিক দল বিএনপি এ দিনটিকে ‘গণতন্ত্র হত্যা দিবস’ হিসেবে পালন করে থাকে।
এমআর





