প্রথম দফায় বিএনপির শতাধিক প্রার্থীকে মনোনয়নপত্র জমাদানে বাধা দেয়া হয়েছে, আজ নয়াপল্টনের দলীয় কার্যালয়ে এক প্রেস ব্রিফিংকালে অভিযোগ বিএনপির যুগ্ম মহাসচিব এ্যাডভোকেট রুহুল কবির রিজভীর।

তিনি আরো বলেন, ভোটারবিহীন দখলবাজ সরকার ভোট,নির্বাচন, জনমত, জবাবদিহিতা, পরমতসহিষ্ণুতাসহ প্রকৃত গণতন্ত্রের সকল উপাদানগুলোকে নির্বাসিত করে দেয়ার পর একক ক্ষমতার মোহে তাদের মধ্যে হিংস্রতা ও আগ্রাসন দিনকে দিন বেড়েই চলছে।

এই কারণেই তারা আসন্ন ইউপি নির্বাচনকে আরেকটি দখলবাজী মহড়ার একটি উৎকৃষ্ট মডেল বানাতে চায়। আর সেজন্যই সরকার ও নির্বাচন কমিশন জমজ ভাইয়ের মত একযোগে কাজ করে চলছে।

জনগণ জানে-আসন্ন ইউপি নির্বাচনের পরিণতি কী হবে। সুতরাং যতক্ষণ পর্যন্ত না এই জবরদখলকারী সরকারের পতন না ঘটবে ততদিন পর্যন্ত মানুষ তার অধিকার ফিরে পাবে না,

একমাত্র আন্দোলনের পথই হচ্ছে চূড়ান্ত পথ। এই সরকারের অধীনে নির্বাচন মানেই দখলবাজী আর কেড়ে নেয়ার মহৌৎসব। সুতরাং নিজেদের অধিকার আদায়ের জন্য সম্মিলিতভাবে ব্যাপক প্রতিরোধ গড়ে তোলা হবে।
তিনি বলেন, আওয়ামী শাসকগোষ্ঠী রাজনৈতিক বহুমাত্রিকতার বহুত্ববাদে কখনোই বিশ্বাস করেনি। এরা সমালোচনা এবং বিতর্ককে কখনোই গ্রহণ করতে পারে না।

তবে তারা নিজেরা রাজনৈতিক প্রতিপক্ষের বিরুদ্ধে বিষাক্ত ও আক্রমণাত্মক কুটতর্কে পারঙ্গম। এদের কোন মানবিক মুখমন্ডল নেই। এরা কখনোই গণতান্ত্রিক সৌজন্যের তোয়াক্কা করে না।

এদের দূরভিসন্ধিমূলক অশুভ পরিকল্পনার অভিমূখ ছিল গণতন্ত্রের দিকে। সেই কর্তব্য কর্মটি তারা আন্তরিকতা ও নিষ্ঠা দিয়ে পালন করেছে গণতন্ত্রকে দাফন করে।

এসএম