চট্টগ্রাম নগরীর ডবলমুরিং থানার আগ্রাবাদ সিজিএস কলোনীতে ছাত্রলীগের দু’গ্রুপে সংঘর্ষের ঘটনা ঘটেছে।
শনিবার সন্ধ্যা সোয়া ছয়টার দিকে এই সংঘর্ষ শুরু হয়। এতে কয়েকজন আহত হয়েছে।
বিষয়টি নিশ্চিত করে ডবলমুরিং থানার ডিউটি অফিসার এসআই আসিফ ইকবাল।
তিনি জানান, সংঘর্ষের খবর পেয়ে ঘটনাস্থলে ফোর্স পাঠানো হয়েছে। এখনো বিস্তারিত জানা যায়নি।
এসএইচ





