বিএনপি’র স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী ব্রিগেডিয়ার জেনারেল (অব:) আ.স.ম হান্নান শাহের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত আমীর মকবুল আহমাদ।

আজ গনমাধ্যমকে পাঠানো এক শোকবাণীতে তিনি গভীর শোক প্রকাশ করে, রূহের মাগফিরাত কামনা করেন এবং তার শোক-সন্তপ্ত পরিবার-পরিজন ও রাজনৈতিক সহকর্মীদের প্রতি গভীর সমবেদনা জানিয়ে বলেন, আল্লাহ তাদের এ শোক সহ্য করার তাওফিক দান করুন।

শোকবাণীতে তিনি বলেন, আ.স.ম হান্নান শাহের ইন্তেকালে জাতি একজন দক্ষ রাজনৈতিক নেতাকে হারালো। স্বৈরাচারী সরকারের বিরুদ্ধে আন্দোলনে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে গিয়েছেন।
বিএনপির এই নেতা মঙ্গলবার স্থানীয় সময় ভোর ৫টা ৫ মিনিটে সিঙ্গাপুরের র্যােফেল হার্ট সেন্টার নামের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন তিনি।বুধবার (২৮ সেপ্টেম্বর) হান্নান শাহ’র মরদেহ দেশে আনা হতে পারে।

এর আগে গত ৬ সেপ্টেম্বর অসুস্থ অবস্থায় ৭৭ বছর বয়সী হান্নান শাহকে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) ভর্তি করা হয়।

এমবিএইচ