বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নেতা ও সাবেক সংসদ সদস্য অধ্যক্ষ মাওলানা আব্দুল খালেক মন্ডলের বিরুদ্ধে ন্যায়ভ্রষ্ট রায়ের প্রতিক্রিয়ায় রাজধানীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণ।
কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সহকারী সেক্রেটারি মুহা. দেলোয়ার হোসেন এর নেতৃত্বে আজ বৃহস্পতিবার সকালে বিক্ষোভ মিছিলটি রাজধানীর পুরান ঢাকার রায়সাহেব বাজার মোড় থেকে শুরু হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়। বিক্ষোভ মিছিলে আরও উপস্থিত ছিলেন ঢাকা মহানগরী দক্ষিণের সহকারী সেক্রেটারী কামাল হোসাইন, ঢাকা মহানগরী দক্ষিণের মজলিশে শুরা সদস্য এস এম আহসান উল্লাহ, কামরুল আহসান হাসান, মতিউর রহমান, মোতাছিম বিল্লাহসহ জামায়াতের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
মুহা. দেলোয়ার হোসেন বলেন, দেশের জনগণ লক্ষ্য করেছে বর্তমান ক্ষমতাসীন সরকার জামায়াতে ইসলামীর মত একটি দেশপ্রেমিক আদর্শিক সংগঠনকে নেতৃত্ব শূন্য করা। দেশের মানুষ এখন পরিস্কারভাবে তা বুঝে গেছে। এটা দেশের বিরুদ্ধে এক গভীর ষড়যন্ত্রের বহিঃপ্রকাশ। তিনি বলেন, জামায়াত নেতা কর্মীদের গ্রেফতার, মামলা, ফাঁসি দিয়ে, হত্যা করে এই আদর্শবাদী সংগঠনকে শেষ করা যাবে না। আজ সেই একই পদ্ধতিতে সরকার সাতক্ষীরার গণমানুষের নেতা সাবেক সংসদ সদস্য (এমপি) অধ্যক্ষ আব্দুল খালেককে হত্যার চেষ্টা করছে। আমরা এর তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই।
দেলোয়ার হোসেন আরও বলেন, আমরা ক্ষমতাসীন সরকারকে স্পষ্ট ভাষায় বলতে চাই, অবিলম্বে এইসব মিথ্যা প্রহসনের মামলা প্রত্যাহার করে অধ্যক্ষ আব্দুল খালেক, মাওলানা দেলাওয়ার হোসাইন সাঈদী, এটিএম আজহারুল ইসলামসহ সকল নিরাপরাধ রাজবন্দী জামায়াত নেতৃবৃন্দের মুক্তি প্রদান করুন। সেইসাথে দেশের মানুষের বাক স্বাধীনতা ফিরিয়ে দিয়ে সকল প্রকার অন্যায় কর্মকান্ড বন্ধ করুন অন্যথায় দেশের জনগণ আপনাদেরকে চ‚ড়ান্তভাবে বিদায় করতে রাজপথে নেমে আসবে। দেশপ্রেমিক জনগণ এই জুলুমের অবসান ঘটিয়েই ঘরে ফিরবে ইনশাআল্লাহ।
এমআর





