বিএনপি চেয়ার পারসনের বিশেষ সহকারী এডভোকেট শিমুল বিশ্বাসকে মতিঝিল থানার এক মামলায় জামিন দিয়েছে আদালত।
মঙ্গলবার ঢাকা মহানগর দায়রা জজ আদালতের বিচারক মোহাম্মদ জহুরুল হক এ জামিনের আদেশ দেন।
গত বছরের ১১ মে রাজধানীর মতিঝিল থানায় হেফাজতের ঘটনায় দায়ের করা মামলায় জামিন আবেদন করেছিলেন তার আইনজীবী এডভোকেট জয়নুল আবেদীন।
ঢাকা, ২৭ জানুয়ারি (টাইমনিউজবিডি.কম) // এসআর