বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সঙ্গে বৈঠকে বসেছেন ঢাকা মহানগর কমিটির নেতারা। সোমবার রাত ৯টায় চেয়ারপারসনের গুলশানের রাজনৈতিক কার্যালয়ে্ বৈঠকটি শুরু হয়। চেয়ারপারসনের সাথে উপস্থিত আছেন বিএনপি স্থায়ী কমিটির দুই সদস্য ড. আর এ গনি এবং আব্দুল মঈন খান।
নগর বিএনপির সদস্য সচিব আব্দুস সালামের নেতৃত্বে যুগ্ম আহ্বায়ক এস এ খালেক, এম এ কাইয়ুম, সালাউদ্দিন আহমেদ, সাহাবুদ্দীন আহমেদ, আবু সাইদ খান খোকন, কাজী আবুল বাশার, নবী উল্লাহ নবী, আব্দুল আলিম নকী, মুন্সী বজলুল বাসিত আঞ্জু, আবু সাইদ মন্টু, আলী আজগর মাতব্বর, মীর হোসেন মীরু, সামসুল হুদা, ডা. নুরজাহান মাহবুব উপস্থিত রয়েছেন। এছাড়া মহানগরের ৪৯টি থানা কমিটির সভাপতি ও সাধারন সম্পাদকদের মধ্যে রাবেয়া আক্তার, আতিকুল্লাহ মতিন, হযরত আলী, মীর আশরাফ আজম,এ জি এম সামসুল হক, আরিফুল ইসলাম,আফাজ উদ্দীন,মনি বেগম,গোলাম কিবরিয়া টিপু, গোলাম কিবরিয়া মাখন, দেলোয়ার হোসেন দিলু, অ্যাডভোকেট আক্তার হোসেন, দফতরের সাইদুর রহমান মিন্টু প্রমুখ উপস্থিত রয়েছেন ।
ঢাকা মহানগর বিএনপির আহ্বায়ক সাদেক হোসেন খোকা বর্তমানে কারাগারে রয়েছেন। এছাড়া মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক ও ওয়ার্ড কাউন্সিলর চৌধূরী আলম গত সরকারের আমলে নিখোজ হয়। বিএনপির অভিযোগ তাকে আইনশৃঙ্খলা বাহিনী গুম করেছে।
এদিকে, চেয়ারপারসনের সঙ্গে বৈঠক উপলক্ষে মহানগর নেতাদের সাথে অসংখ্য কর্মী সমর্থক গুলশান কার্যালয়ের সামনে ভীড় করে। তারা তাদের পছন্দের নেতা যখন চেয়ারপারসন কার্যালয়ে প্রবেশের করছিল তখন করতালি ও শ্লোগান দিয়ে শুভেচ্ছা জানায়।
[b]ঢাকা,এমএইচ,১০ ফেব্রুয়ারি (টাইমনিউজবিডি.কম ) // কেএইচ[/b]
রাজনীতি
খালেদার সঙ্গে ঢাকা মহানগর নেতাদের বৈঠকের শুরু
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সঙ্গে বৈঠকের জন্য অপেক্ষা করছেন ঢাকা মহানগর কমিটির নেতারা। সোমবার রাত সাড়ে ৭টা থেকে চেয়ারপারসনের গুলশানের রাজনৈতিক কার্যালয়ে্ এসে তারা অপেক্ষা করছেন।





