বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছিলেন, ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের যে মূলমন্ত্র গণতন্ত্র তা হরণ করে একদলীয় শাসন প্রতিষ্ঠা করেছে আওয়ামী লীগ।

প্রায় ২০ ঘণ্টা জাতীয় প্রেসক্লাবে অবস্থানের পর মঙ্গলবার বিকাল সাড়ে ৩টায় এক প্রস ব্রিফিংয়ে এ কথা বলেন তিনি।

তিনি বলেন, এই অনির্বাচিত সরকার মানুষের ভোটের অধিকার হরণ করেছে, সাংবাদিকদের মত প্রকাশের স্বাধীনতা হরণ করে পত্রিকা এবং ইলেকট্রনিক চ্যানেল বন্ধ করে দিয়েছে।

মির্জা ফখরুল বলেন, ৫ জানুয়ারি খালেদা জিয়াকে অবরুদ্ধ করে দেশব্যাপী ১৪৪ ধারা জারি করে এ অনির্বাচিত সরকার গণতন্ত্রকে বিপন্ন করেছে। শান্তিপূর্ণ সমাবেশে তার বাধা দিয়ে আমাদের নেতাকর্মীদের হত্যা, আটক এবং পঙ্গু করে দিয়েছে।

বিএনপির এই মুখপাত্র বলেন, গাজীপুরের ধারাবাহিকতায় তারা গতকাল ঢাকাকে অস্বাভাবিক শহর এবং বাংলাদেশকে একটি বিচ্ছিন্ন দেশে পরিণত করে।

ফখরুল ইসলাম বলেন, জাতীয় প্রেসক্লাবের নেতৃবৃন্দ সবসময় জাতীয় নেতাদের সাহায্য করে থাকে। এরই ধারাবাহিকতায় তার আমাকে সাহায্য করেছে। এজন্য সকল সাংবাদিককের ধন্যবাদ জানান তিনি।

গণতন্ত্র রক্ষার আন্দোলনে যারা জীবন দিয়েছে তাদের আত্মার মাগফেরাত এবং আত্মীয়দের সমবেদনা জানিয়েছেন বিএনপি নেতা মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

তিনি নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের জন্য আন্দোলনে সকলকে একাত্বতা প্রকাশের আহবান জানান।

কেএইচ