রাজধানীর শাহজাদপুর প্রগতি সরণীতে ২০ দলীয় জোটের হরতালের সমর্থনে মিছিল করেছে ছাত্রশিবির।
আজ মঙ্গলবার সকাল ৭ টায় তারা এ মিছিল বের করে।
এ সময় মিছিল থেকে তারা কমপক্ষে ১০টি ককটেল বিস্ফোরণ ঘটায় এবং আগুন জ্বালিয়ে রাস্তা অবরোধ করে গাড়ি ভাঙচুরের চেষ্টা করে।
গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) ফিরোজ কবির জানান, সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে শিবির কর্মীদের ছত্রভঙ্গ করে দেয়। বর্তমানে ওই এলাকায় তল্লাশি চালানো হচ্ছে।

ইআর





