বিএনপি’র সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের নামে পাবনায় মানহানির মামলা দায়ের করেন আওয়ামী লীগের কেন্দ্রীয় উপ-কমিটির সহ-সম্পাদক খ.ম হাসান কবির আরিফ । শেখ মুজিবুর রহমানকে অবৈধ প্রধানমন্ত্রী হিসেবে উল্লেখ করায় তিনি এ মামলা দায়ের করেন।
আজ বৃহস্পতিবার সকালে পাবনা সদর থানায় এই মামলাটি দায়ের করেন।
আরজিতে তিনি উল্লেখ করেছেন গত ৮ এপ্রিল লন্ডনের ওয়েস্টমিনিষ্টার সেন্ট্রাল হলে বিট্রিশ বাংলাদেশি সুশীল সমাজের সঙ্গে একমত বিনিময় সভায় স্বাধীন বাংলাদেশের স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে কটূক্তি ও হেয় প্রতিপন্ন করে স্বাধীনতা পরবর্তী শেখ মুজিবুর রহমানকে অবৈধ প্রধানমন্ত্রী হিসেবে উল্লেখ করে তার মানহানি করেছেন।
মামলায় বাদি তারেকের বিরুদ্ধে আইনগত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য আবেদন জানান।
সদর থানার অফিসার ইন চার্জ কাজী হানিফুল ইসলাম বলেন, আমরা একটা এজাহার পেয়েছি, আইনগত ব্যবস্থা নেবো।
[b]পাবনা, ১০ এপ্রিল (টাইমনিউজবিডি.কম)// এসএইচ[/b]
রাজনীতি
তারেকের নামে মামলা
বিএনপি’র সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের নামে পাবনায় মানহানির মামলা দায়ের করেন আওয়ামী লীগের কেন্দ্রীয় উপ-কমিটির সহ-সম্পাদক খ.ম হাসান কবির আরিফ । শেখ মুজিবুর রহমানকে অবৈধ প্রধানমন্ত্রী হিসেবে উল্লেখ করায় তিনি এ মামলা দায়ের করেন





