সুপ্রিম কোর্ট বার এসোসিয়েশনের সভাপতি এড.খন্দকার মাহবুব হোসেন বলেছেন, বিচারপতিদের অভিসংশন ক্ষমতা সংসদের হাতে তুলে দিয়ে বিচার বিভাগকে সম্পূর্ণ দলীয়করণ করা হয়েছে।
বুধবার সুপ্রিম কোর্ট বার এসোসিয়েশন আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, এর প্রতিবাদে সিনিয়র আইনজীবীদের সাথে আলোচনা করে খুবই তাড়াতাড়ি আন্দোলনের কর্মসূচী দেয়া হবে।
খন্দকার মাহবুব আরও বলেন, দেশের বর্তমান নৈরাজ্যকর পরিস্থিতির জন্য সাবেক বিচারপতি খায়রুল হক দায়ী।
ঢাকা, ২০ আগস্ট, টাইমনিউজবিডি.কম, এসএইচ





