জয়পুরহাট জেলা শিবির নেতা আবু যর গিফারী ও ওমর আলীকে অন্যায় ভাবে গ্রেপ্তারের পর পুলিশ কর্তৃক রাতের আধাঁরে হত্যার উদ্দেশ্যে গুলি করার প্রতিবাদ জানিয়ে দেশব্যাপী বিক্ষোভ কর্মসূচি পালন করে।
বিক্ষোভ সমাবেশে অংশ নিয়ে শিবির নেতৃবৃন্দ বলেন, পুলিশের পোষাকে দলীয় ক্যাডারের ভূমিকা পালন করছে পুলিশ। এরা জনগণের জান-মালের নিরাপত্তা না দিতে পারলেও সেবাদাসের মত এইটি বিশেষ মহলের ইশারায় ছাত্রজনতার জীবনকে দূর্বিষহ করে তুলেছে। সন্ত্রাসীদের প্রকাশ্যে মদদ দিচ্ছে আর একের পর এক নিরাপরাধ ছাত্রদের জীবন ধ্বংস করে দিচ্ছে।
জয়পুরহাট জেলা শিবির সভাপতি আবু যর গিফারী ও ওমর আলীকে প্রথমে অন্যায় ভাবে গ্রেপ্তার করে বেআইনি ভাবে আটক রাখে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। ৯ দিন পরে অস্ত্র উদ্ধার নাটক সাজিয়ে তাদের হাজির করে। সেই দিন রাতেই বন্দুকযুদ্ধের নাটক সাজিয়ে দুই নেতাকে হত্যার উদ্দেশ্যে গুলি চালায় পুলিশ। তারা এখন মূমূর্ষ অবস্থায় হাসপাতালে চিকিৎসাধিন।
তারা সাজানো অভিযোগ থেকে অব্যাহত দিয়ে তাদের মুক্তি দেওয়ার আহব্বান জানান।
কুমিল্লা মহানগরী; পুলিশি নৃশংসতার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে কুমিল্লা মহানগরী ছাত্রশিবির। বিকাল ৩টার দিকে নগরীর মোঘলটুলি মোড় থেকে মিছিল শুরু করে সার্কেট হাউজ এর সমানে এসে সমাবেশের মাধ্যমে শেষ করে।
রাজশাহী মহানগরী; নগরীর নিউ মার্কেট এলাকায় বিক্ষোভ মিছিল করে ছাত্রশিবির রাজশাহী মহানগরী শাখা। সকাল ১১টায় সাগরপাড়া মোড়ে অনুষ্ঠিত এ মিছিলে বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
সিলেট মহানগরী; নগরীতে বিক্ষোভ মিছিল করে ছাত্রশিবির সিলেট মহানগরী। বিকাল ৫টায় শাখা অর্থ সম্পাদক সুহেল আহমেদের নেতৃত্বে নগরীর আম্বরখান এলাকায় মিছিল সমাবেশ করে নেতাকর্মীরা।
রংপুর মহানগরী; পুলিশি নির্যাতনের প্রতিবাদে নগরীতে বিক্ষোভ মিছিল করে ছাত্রশিবির রংপুর মহানগরী শাখা। বিকাল ৩টায় শাখা সভাপতির নেতৃত্বে নগরীর কেন্দ্র স্থলে এই বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ গ্রহণ করে। 
মৌলভীবাজার শহর; সকাল সাড়ে ১১ টায় মৌলভীবাজার শহরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ছাত্রশিবির মৌলভীবাজার শহর শাখা। মিছিলটি শহরের পশ্চিম বাজার থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক পদক্ষিন করে সেন্টাল রোডের সমাবেশে মিলিত হয়। মিছিল পরবর্তী সমাবেশে বক্তব্য রাখেন ছাত্রশিবির মৌলভীবাজার শহর সভাপতি।
বগুড়া শহর; কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে নগরীতে বিক্ষোভ মিছিল করে ছাত্রশিবির বগুড়া শহর শাখা। সকাল ১১টায় নগরীর খান্দার এলাকায় মিছিল সমাবেশ করে নেতাকর্মীরা।
এমএ





