বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন, অনেকে উন্নয়নের কথা বলে পুরস্কার নিচ্ছে কিন্তু যে শ্রমিকদের দ্বারা উন্নয়নের চাকা ঘুরছে তাদের খোঁজ নিচ্ছে না সরকার।

আজ বুধবার জাতীয় প্রেসক্লাবে আন্তর্জাতিক অনিশ্চিত বিশ্ব দিবস উপলক্ষে ইন্ডাস্ট্রিয়াল বাংলাদেশ কাউন্সিল আয়োজিত মানববন্ধনে একথা বলেন তিনি।

নজরুল ইসলাম খান বলেন, বাংলাদেশসহ বিশ্বের বহু দেশে অস্থায়ীভাবে শ্রমিক নিয়োগের ফলে শ্রমিকরা মৌলিক অধিকার থেকে বঞ্চিত হচ্ছে।

ফলে বছরের পর বছর শ্রমিকরা চাকরির নিরাপত্তাহীনতায় ভুগছে।

তিনি বলেন, শ্রমিকরা জাতির উন্নয়নের চাবিকাঠি। তাদের মৌলিক অধিকার থেকে বঞ্চিত করে দেশের উন্নয়ন সম্ভব নয়।

নজরুল ইসলাম বলেন, দিনে দিনে বাংলাদেশে অস্থায়ী শ্রমিকের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। এদেশে দোকান,   বিভিন্ন প্রতিষ্ঠান, বিভিন্ন কোম্পানীতে অস্থায়ীভাবে শ্রমিক নিয়োগ দিচ্ছে, যার কারণে শ্রমিকরা চাকরির নিরাপত্তাহীনতায় ভুগচ্ছে।

অস্থায়ীভাবে শ্রমিক নিয়োগে মালিকপক্ষ লাভবান হলেও শ্রমিকরা সামাজিক মানবেতর জীবনযাপন করছে।

তাই আমরা সরকারের কাছে শ্রমিকদের মৌলিক অধিকারের দাবি জানাচ্ছি।

এসএইচ