রংপুর সিটি করপোরেশনের মেয়র শরফুউদ্দিন আহমেদ ঝন্টু বলেছেন, আগামীতে রংপুরে হুসেইন মুহম্মদ এরশাদের কোনো সিট নেই। আগে এরশাদের ওপর মানুষের আবেগ ছিল। তাই তিনি সিট পেতেন। এখন মানুষের আবেগ শেষ হয়ে গেছে। তাই তিনি রংপুরে কোনো সিট পাবেন না।
টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মাজারে বৃহস্পতিবার বিকেলে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের তিনি এ সব কথা বলেন।
তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী যদি রংপুরে গ্যাস দেন তাহলে রংপুরের টোটাল সিট আওয়ামী লীগের হয়ে যাবে।
এর আগে তিনি টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধু মাজারে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন। পরে তিনি ফাতেহা পাঠ ও বিশেষ মোনাজাতে অংশ নেন।
জেএ





