রাজধানীতে এবার মদ খেয়ে মাতাল হয়ে বারের কর্মীর গায়ে হাত তোলায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের শাখা ছাত্রলীগের এক হল সভাপতি মারধরের শিকার হয়েছেন। শাহবাগের পিকক বারে এঘটনা ঘটে।
এঘটনার খবর পেয়ে বারের কর্মীদের সঙ্গে ছাত্রলীগের নেতা-কর্মীদের কয়েক দফা ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় ছাত্রলীগ কর্মীসহ বেশ কয়েকজন আহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে। বুধবার দিনগত রাত সাড়ে ১২টার দিকে এ ঘটনার সূত্রপাত হয়।
বারের কর্মীরা অভিযোগ করে টাইম নিউজবিডিকে জানান, রাত সাড়ে ১২টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এসএম হলের ছাত্রলীগের সভাপতি মেহেদী পিপক বারে আসে। মদ খেয়ে মাতাল হয়ে বারের দু'জন কর্মীর গায়ে হতা তোলেন। এঘটনায় প্রতিবাদ করায় মেহেদী আরও বেশি উত্তেজিত হলে বারের কর্মীদের সাথে বাকবিতন্ডা হয়। এপর্যায়ে মেহেদীকে বেধরক মারধর করে বার কর্মীরা।
এ ঘটনা বিশ্ববিদ্যালয়ে ছড়িয়ে পড়লে ছাত্রলীগের নেতা-কর্মীরা এসে বারের লোকদের ওপর লাঠি ও পেপসির বোতল নিয়ে হামলা চালায় এবং বারের বাইরে ভাঙচুর চালায়।
এ ঘটনায় ছাত্রলীগের নেতা-কর্মীসহ বেশ কয়েকজন আহত হয়েছেন। দুই গ্রুপ মুখোমুখি অবস্থান নেয়। রাত আড়াইটা পর্যন্ত থেমে থেমে সংঘর্ষ চলে। তবে কি কারণে এ ঘটনা ঘটেছে তা জানাতে পারেনি পুলিশ।
এব্যাপারে রমনা থানার এসআই হাসান মাহমুদ টাইম নিউজবিডিকে জানান, আমরা জেনেছি, বারে এসে বার কর্মীদের সাথে ঝামেলা করায় এই সংঘর্ষের সূত্রপাত। সংঘর্ষ এড়াতে পিপক বার এলাকায় অতিরিক্ত নিরাপত্তা ব্যব্স্থা জোরদার করা হয়েছে। তবে কি কারণে তা এখনো নিশ্চিত হওয়া যায় নি বলে জানান তিনি।
[b]ঢাকা, জানুয়ারি ৩০ (টাইমনিউজবিডি.কম)//জে ইউ/জিই[/b]