কোনো সন্ধান মেলেনি জেল গেইট থেকে নিখোঁজ হওয়া ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি ডা. ফখরুদ্দিন মানিককের। তিনি কোথায় রয়েছেন সে বিষয় তার পরিবার এখনও কোনো তথ্য পায়নি। তবে ধারণা করছেন আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা তাকে আবারও আটক করেছে।

ছাত্রশিবির সূত্রে জানাযায়, পবিত্র ঈদের মাত্র দুই দিন আগে জামিন পাওয়ার পর তাকে জেলগেট থেকে পুনরায় আটক করা হয়েছে বলে তারা ধারণা করছে। তাদের মতে এটা অমানবিক আচরণ করছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

আরো জানাযায়, তাকে গোয়েন্দা পুলিশ জেল গেইট থেকে গ্রেফতার করেছে। কিন্তু পর্যন্ত তারা তা স্বীকার করছে না। ফলে তার পরিবার-পরিজন দুশ্চিন্তার মধ্যে আছেন।
এদিকে মানিককে আটক বা গ্রেফতারের বিষয়ে ঢাকা মেট্রোপলিট পুলিশের (ডিএমপি) দায়িত্বশীল কর্মকতারা কিছুই জানাতে পারেননি।

ঢাকা,২৭ জুলাই,টাইমনিউজবিডি.কম,কেএ