বাংলাদেশ জাতীয়তাবাদী দল- বিএনপি মঙ্গলবার সকালে সংবাদ সম্মেলনের আয়োজন করেছে।

রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সকাল ১১টায় এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে। এতে দলের ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ শীর্ষ নেতৃবৃন্দ উপস্থিত থাকবেন।

এদিকে, বড়দিন উপলক্ষে মঙ্গলবার খ্রিষ্টান ধর্মাবলম্বীদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। রাত ৮টায় গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে এ সাক্ষাৎপর্ব অনুষ্ঠিত হবে।

বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের সদস্য শামসুদ্দিন দিদার সংবাদ মাধ্যমকে এসব তথ্য নিশ্চিত করেছেন।

এএইচ