বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগ কর্মী সাদ হত্যার ঘটনায় গ্রেফতার দুই ছাত্রলীগ কর্মীকে সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছে। এরা হলেন- সুজয় ও রোকন।
শুক্রবার সন্ধ্যায় বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি মোর্শেদুজ্জামান খান বাবু স্বাক্ষরিত দেওয়া এক বিবৃতিতে তাদের বহিষ্কারের কথা জানানো হয়।
বুধবার রাত সাড়ে ৮টার দিকে তাদের গ্রেফতার করা হয়।
এ হত্যার ঘটনায় আশরাফুল হক হল শাখা ছাত্রলীগের অপর সাংগঠনিক সম্পাদক সুজয় কুমার কুণ্ডু ও রোকন এখনও পলাতক রয়েছেন।
পরীক্ষার সময়সূচি পরিবর্তন নিয়ে ময়মনসিংহে অবস্থিত বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের ফিসারিজ অনুষদের অনার্স শেষ বর্ষের ছাত্র ও ছাত্রলীগ কর্মী সাদকে সোমবার রাতে পিটিয়ে জখম করে তারই সহপাঠী ছাত্রলীগের সুজয়, রোকনসহ অন্য বন্ধুরা।
পরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের ৮ নম্বর ওয়ার্ডে ভর্তি করে তাকে। রাতে তাকে জেলার চরপাড়া এলাকার ট্রমা সেন্টারে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার সকালে মারা যান সাদ।
[b]ময়মনসিংহ, ৪ এপ্রিল (টাইমনিউজবিডি.কম) // জেআই[/b]
রাজনীতি
গ্রেফতার দুই ছাত্রলীগ কর্মী বহিষ্কার
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগ কর্মী সাদ হত্যার ঘটনায় গ্রেফতার দুই ছাত্রলীগ কর্মীকে সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছে। এরা হলেন- সুজয় ও রোকন। শুক্রবার সন্ধ্যায় বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি মোর্শেদুজ্জামান খান বাবু স্বাক্ষরিত





