ভারতের কংগ্রেস শেখ হাসিনা পরিবারের রক্ষণাবেক্ষণের দায়িত্ব নিয়েছে বলে মন্তব্য করলেন জাতীয় পার্টির একাংশের চেয়ারম্যান কাজী জাফর আহম্মদ। তিনি বলেন, হাসিনা সরকারকে সমর্থন করা আর ফ্যাসিবাদীকে সমর্থন একই কথা। ভারতে যে সরকারই ক্ষমতায় আসুক তাদের উচিত হবে সমতার ভিত্তিতে বাংলাদেশের সঙ্গে সম্পর্ক স্থাপন করা।
শনিবার বিকালে জাতীয় প্রেসক্লাবে অপরাজেয় বাংলাদেশ আয়োজিত প্রয়াত সাংবাদিক এবিএম মূসা স্বরণে শোকসভায় তিনি এসব কথা বলেন।
তিনি বলেন,জাতীয় সংসদ চত্বরে এবিএম মূসাকে জানাযা পড়তে না দিয়ে আওয়ামী লীগ একটি কেলেঙ্কারি ঘটিয়েছে। এই কেলেঙ্কারির দায় তাদের আজীবন বহন করতে হবে।
অনুষ্ঠানে আগামী ২২/২৩ এপ্রিল তিস্তা অভিমুখে লংমার্চে বিএনপির সঙ্গে একাত্মতা প্রকাশ করেছে কাজী জাফরের নেতৃত্বাধীন জাতীয় পার্টি।
[b]ঢাকা, ১৯ এপ্রিল (টাইমনিউজবিডি.কম) // জেএ[/b]
রাজনীতি
'কংগ্রেস হাসিনা পরিবারের দায়িত্ব নিয়েছে'
ভারতের কংগ্রেস শেখ হাসিনা পরিবারের রক্ষণাবেক্ষণের দায়িত্ব নিয়েছে বলে মন্তব্য করলেন জাতীয় পার্টির একাংশের চেয়ারম্যান কাজী জাফর আহম্মদ। তিনি বলেন, হাসিনা সরকারকে সমর্থন করা আর ফ্যাসিবাদীকে সমর্থন





