বরিশাল মহানগরী শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি জনাব শাহজাহান সিরাজী ও মানিকগঞ্জ জেলার সাটুরিয়া উপজেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য জনাব আবদুল হককে গত ১৯ অক্টোবর রাতে পুলিশের অন্যায়ভাবে গ্রেফতার করার ঘটনার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত সেক্রেটারী জেনারেল ডাঃ শফিকুর রহমান।

তিনি বলেন, “তারা সরকারের রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়েছেন।

সরকার সারা দেশে জামায়াতে ইসলামীর নেতা-কর্মীদে অন্যায়ভাবে গ্রেফতার করে তাদের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে জুলুম-নির্যাতন চালাচ্ছে। জামায়াতের নেতা-কর্মীদের অন্যায়ভাবে গ্রেফতার করার মাধ্যমে সরকারের একদলীয় ফ্যাসিবাদী চরিত্রই অত্যন্ত নগ্নভাবে প্রকাশিত হয়েছে।

দেশে গণতন্ত্র ও আইনের শাসন বলতে কোন কিছুই অবশিষ্ট নেই। সরকার দেশের মানুষের উপর দুঃশাসন চাপিয়ে দিয়েছে। সরকারের জুলুম-নির্যাতন ও দুঃশাসনের বিরুদ্ধে প্রতিবাদে সোচ্চার হওয়ার জন্য আমি দেশবাসীর প্রতি আহবান জানাচ্ছি।

বরিশাল মহানগরী শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি জনাব শাহজাহান সিরাজীসহ সারা দেশে জামায়াতের গ্রেফতারকৃত নেতা-কর্মীদের অবিলম্বে মুক্তি প্রদান করার জন্য আমি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহবান জানাচ্ছি।

এসএইচ