জাতীয় পার্টির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রীর বিশেষ দূত হুসেইন মুহম্মদ এরশাদ বলেছেন, ‘বাংলাদেশে ৬০ লাখ গার্মেন্টস শ্রমিক এখন বেকার। পৃথিবীর সব দেশ বলছে, তোমরা শ্রমিকের কাজের অধিকার প্রতিষ্ঠা করো। সরকারের কাছে অনুরোধ বন্ধ কল-কারখানা চালু করুন। বেকারত্ব দূর করুন। শ্রমিকদের আর নিঃস্ব দেখতে চাই না। রানা প্লাজার শ্রমিকদের হাহাজারিতে আকাশ কেঁপে উঠছে।’
কাকরাইলে জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বৃহস্পতিবার বিকেলে মে দিবসের সমাবেশে তিনি এ কথা বলেন।
এরশাদ বলেন,‘গত চার মাসে ৬০ জন গুম-খুন হয়েছেন। আমাদের সবার মনে আশঙ্কা, ভয়। মনে শান্তি নেই। আমরা জানি না, আমাদের মধ্যে কে গুম হবে? কার লাশ পাওয়া যাবে, যাবে না। সরকারের এক মন্ত্রী বলেছেন, গুমের সীমা ছাড়িয়ে যাচ্ছে। আমার প্রশ্ন, আপনাদের সীমা কোথায়? সীমাহীন?’
এরশাদ আরও বলেন, ‘আজ খাদ্যে বিষ। পেঁপে, তরমুজে বিষ। ৩০ শতাংশ ফলে বিষ। ৪০ শতাংশ খাবারে ভেজাল। আমরা বাঁচবো কী করে? প্রধানমন্ত্রীকে বলবো, এমন শাস্তির বিধান করুন যাতে ওরা আর ভেজাল খাবারের ব্যবসা করতে না পারে।’
তিনি বলেন, ‘আমার মন খারাপ। অনেক কথা বলার ছিল। বলতে পারছি না। তোমরা আমার কথা বুঝে নিও। রাস্তায় বেরিয়ে পড়েছি। দলকে এগিয়ে নিব, সংগঠিত করবো। আমরা আবার ক্ষমতায় যাবো।’
জাতীয় শ্রমিক পার্টির সভাপতি শাহ আলম তালুকদারের সভাপতিত্বে সমাবেশে আরও বক্তব্য রাখেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য পানিসম্পদমন্ত্রী ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ, স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মশিউর রহমান রাঙা, শ্রম প্রতিমন্ত্রী মুজিবুল হক চুন্নু, জিএম কাদের, কাজী ফিরোজ রশিদ, সাইদুর রহমান টেপা, শ্রমিক পার্টির সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন প্রমুখ।
[b]ঢাকা, ১ মে (টাইমনিউজবিডি.কম) // জেআই[/b]
কে কখন গুম হয়ে যাই তার ঠিক নেই: এরশাদ
জাতীয় পার্টির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রীর বিশেষ দূত হুসেইন মুহম্মদ এরশাদ বলেছেন, ‘বাংলাদেশে ৬০ লাখ গার্মেন্টস শ্রমিক এখন বেকার। পৃথিবীর সব দেশ বলছে, তোমরা শ্রমিকের কাজের অধিকার প্রতিষ্ঠা করো। সরকারের কাছে অনুরোধ বন্ধ কল-কারখানা চালু
জি এম কাদেরের উত্তরার বাসায় ভাঙচুর
জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান জি এম কাদেরের রাজধানীর উত্তরার বাসায় ভাঙচুর হয়েছে।
মারা গেছেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী
জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহাম্মদ এরশাদের শাসনামলের সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মহব্বত জান চৌধুরী মারা গেছেন। সোমবার (২৪ আগস্ট) দুপুরে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯২ বছর।
শেখ হাসিনা দেশে আসছেন এটি রাজনৈতিক কথা, বাস্তবতা নেই : পার্থ
ক্ষমতাচ্যুত ও দেশত্যাগ করা দেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে আসছেন- সাম্প্রতিক সময়ের এমন আলোচনাকে দল টিকিয়ে রাখার জন্য একটা রাজনৈতিক কথা, এছাড়া আর কিছুই নয়, এর বাস্তবতা নেই বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জাতীয় পার্টির চেয়ারম্যান (বিজেপি) ও ভোলা-১ সদর আসনের সংসদ সদস্য ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ।
সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদের ৭ম মৃত্যুবার্ষিকী আজ
সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের সপ্তম মৃত্যুবার্ষিকী আজ (মঙ্গলবার)। ২০১৯ সালের ১৪ জুলাই ঢাকা সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) মৃত্যুবরণ করেন তিনি।
জাতীয় পার্টিকে ধ্বংসের ষড়যন্ত্র সফল হয়নি: আসুদ
জাতীয় পার্টিকে শেষ করতে ৫ আগস্টের পর থেকে নানা ষড়যন্ত্র করা হয়েছে। তবে সেই চেষ্টা কখনো সফল হয়নি বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও খুলনা বিভাগীয় সাংগঠনিক কমিটির আহ্বায়ক মীর আব্দুস সবুর আসুদ।
















