জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে আওয়ামী লীগ। বৃহস্পতিবার দুপুর ১২টায় দলের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ধানমন্ডিস্থ রাজনৈতিক কার্যালয়ে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।
বুধবার রাতে আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ড. আবদুস সোবহান গোলাপ স্বাক্ষরিত এক প্রেসবিজ্ঞপ্তিতে গণমাধ্যমকে এ তথ্য জানান।
আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক সংবাদ সম্মেলনে বক্তব্য রাখবেন।
এমআর/ এআর





