এমআরপি বা যন্ত্রে পাঠযোগ্য পাসপোর্ট এর যাবতীয় প্রক্রিয়া শেষ করেছেন বিএনপি চেয়ারপারসন, ১৮ দলীয় জোট নেতা ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া।
বৃহস্পতিবার বিকালে আগারগাঁও পাসপোর্ট অধিদপ্তরে গিয়ে এমআরপি পাওয়ার আবেদন পত্র জমা দিয়ে এর যাবতীয় প্রক্রিয়া শেষ করেন বিএনপি চেয়ারপারসন।
এর আগে বিকাল সাড়ে ৪টায় অধিদপ্তরের ঢাকা বিভাগের পরিচালক মুন্সি মুহিত ইকবালের কক্ষে প্রবেশ করেন বেগম খালেদা জিয়া। সেখানে তার এমআরপির সব কাজ সম্পন্ন করা হয়। এসময়ে এমআরপি প্রকল্প পরিচালক বিগ্রেডিয়ার জেনারেল মাসুদ রেজওয়ান ও বিএনপির ভাইস চেয়ারম্যান সাদেক হোসেন খোকা উপস্থিত ছিলেন।
এমআরপি‘র সব প্রক্রিয়া শেষে বিকাল ৫টার দিকে বেগম খালেদা জিয়ার গাড়িবহর গুলশানের বাসার উদ্দেশে রওনা হন।
দলের চেয়ারপারসনকে স্বাগত জানাতে আগারগাঁও পাসপোর্ট অধিদপ্তরের সামনে ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য জমির উদ্দিন সরকার, কেন্দ্রীয় নেতা আলতাফ হোসেন চৌধুরী, সেলিমা রহমান,ওসমান ফারুক, শামসুজ্জামান দুদু, এ জেড এম জাহিদ হোসেন, আবদুল কাউয়ুম, আমান উল্লাহ আমান, বরকত উল্লাহ বুলু, রুহুল কবির রিজভী, ফজলুল হক মিলন, আবদুস সালাম,সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, নাজিম উদ্দিন আলম, শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি, আবুল খায়ের ভুঁইয়া, হাবিব উন নবী খান সোহেল, শিরিন সুলতানা, নিলুফার চৌধুরী মনি, শাম্মী আখতার,খালেদা জিয়ার প্রেস সচিব মারুফ কামাল খানসহ মহানগর ও অঙ্গসংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।
[b]ঢাকা, ১৫ মে ( টাইমনিউজবিডি.কম) // জেআই[/b]
রাজনীতি
খালেদা জিয়ার পাসপোর্ট'র যাবতীয় প্রক্রিয়া শেষ
এমআরপি বা যন্ত্রে পাঠযোগ্য পাসপোর্ট এর যাবতীয় প্রক্রিয়া শেষ করেছেন বিএনপি চেয়ারপারসন, ১৮ দলীয় জোট নেতা ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া। বৃহস্পতিবার বিকালে আগারগাঁও পাসপোর্ট অধিদপ্তরে গিয়ে এমআরপি পাওয়ার আবেদন পত্র জমা দিয়ে





