রোববার সকালে র‌্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন এ তথ্য নিশ্চিত করেছেন।

খন্দকার আল মঈন বলেন, ‘প্রধান বিচারপতির বাসভবনে হামলা, নাশকতা ও সহিংসতার মামলায় আলতাফ হোসেন চৌধুরীকে গ্রেপ্তার করা হয়েছে। রাজধানীর টঙ্গী এলাকায় তিনি আত্মগোপনে ছিলেন। অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।’

প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য আলতাফ হোসেনকে র‍্যাব সদর দপ্তরে নেওয়া হয়েছে বলেও জানান এই র‌্যাব কর্মকর্তা।