প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকার দেশবাসীর শান্তি, অগ্রগতি, উন্নয়ন ও সমৃদ্ধি আনয়নে এবং বহির্বিশ্বে বাংলাদেশের স্বার্থকে সংরক্ষণ করে সম্মান, মর্যাদা বৃদ্ধিতে সক্ষম হবে বলে মন্তব্য করেন আওয়ামী লীগের আন্তর্জাতিক বিষয়ক উপ-কমিটি।
সোমবার বিকেলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ধানমন্ডিস্থ রাজনৈতিক কার্যালয়ে বাংলাদেশ আওয়ামী লীগের আন্তর্জাতিক বিষয়ক উপ-কমিটির এক সভায় বক্তরা এ মন্তব্য করেন।
দশম জাতীয় সংসদ নির্বাচনকালীন ও নির্বাচন পরবর্তী সময়ে বিএনপি-জামায়াত জোট কর্তৃক আইন-শৃঙ্খলা পরিস্থিতি অবনতি ঘটানোর অপচেষ্টার তীব্র নিন্দা জানান তারা। একইসাথে ধর্মীয় সংখ্যালঘু ও ক্ষুদ্র নৃগোষ্ঠীর উপর সাম্প্রদায়িক সহিংসতার বিরুদ্ধে জনগণকে সামাজিক ও রাজনৈতিকভাবে সচেতন প্রতিরোধ গড়ে তোলারও আহ্বান জানানো হয়।
বাংলাদেশ আওয়ামী লীগের আন্তর্জাতিক বিষয়ক উপ-কমিটির চেয়ারম্যান সাবেক রাষ্ট্রদূত মোহাম্মদ জমিরের সভাপতিত্বে সভায় আরও উপস্থিত ছিলেন সাবেক মন্ত্রী মুহাম্মদ ফারুক খান, সাবেক পররাষ্ট্র মন্ত্রী ডা. দীপু মনি প্রমুখ।
[b]ঢাকা,২৭ জানুয়ারি(টাইমনিউজবিডি.কম)//এমআর//এফএ[/b]
রাজনীতি
বহির্বিশ্বে দেশের স্বার্থকে সংরক্ষণ করবে সরকার: আওয়ামী লীগ
প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকার দেশবাসীর শান্তি, অগ্রগতি, উন্নয়ন ও সমৃদ্ধি আনয়নে এবং বহির্বিশ্বে বাংলাদেশের স্বার্থকে সংরক্ষণ করে সম্মান,মর্যাদা বৃদ্ধিতে সক্ষম হবে বলে মন্তব্য করেন আওয়ামী লীগের আন্তর্জাতিক বিষয়ক উপ-কমিটি। সোমবার বিকেলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ধানমন্ডিস্থ রাজনৈতিক কার্যালয়ে বাংলাদেশ আওয়ামী লীগের আন্তর্জাতিক বিষয়ক উপ-কমিটির এক সভায় বক্তরা এ মন্তব্য করেন





