প্রধানমন্ত্রীর দেয়া বক্তব্যের সমালোচনা করে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বিএনপি কোনোদিন বিদেশীদের কাছে নালিশ করেনি। বরং আওয়ামী লীগ ২০০৬-২০০৭ সালে বিভিন্ন দেশের রাষ্ট্রদূতের কাছে নালিশ করেছিল। আর এর ফলেই দেশে একটি অগণতান্ত্রিক সরকার এসেছিল।
শনিবার দুপুরে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সাংবাদিকদের সাথে আলাপ কালে তিনি এসব কথা বলেন।
এক প্রশ্নের জবাবে ফখরুল বলেন, সুষমা স্বরাজ একজন রাজনৈতিক ব্যক্তি তার সাথে রাজনৈতিক আলোচনা হতেই পারে। গণতান্ত্রিক নির্বাচনের মাধ্যমে নতুন সরকার আসায় সমস্যা সমাধানে অগ্রনী ভূমিকা আসবে। ভারত একটি গণতান্ত্রিক দেশ। সার্কভুক্ত দেশে তারা গণতন্ত্র নিয়ে কাজ করে । তেমনি বাংলাদেশের গণতন্ত্র যাতে টিকে থাকে সেজন্য কাজ করবে ভারত।
প্রধানমন্ত্রীর বক্তব্য সমালোচনা করে ফখরুল বলেন, আওয়ামী লীগ সরকার জনবিছিন্ন হয়ে পড়েছে। তাদের জনসমার্থন নেই। তাই তারা আবোল তাবোল বক্তব্য দিচ্ছে। প্রধানমন্ত্রীর বক্তব্য রাজনীতিতে একটি ভয়াবহ অধ্যায়ের সৃষ্টি হয়েছে। শেখ হাসিনা যে ভাষায় কথা বলেছেন তা শুধু নিন্দানীয় নয় , অমার্জনীয়।
জিয়া পরিবারকে নিয়ে প্রধানমন্ত্রী যে বক্তব্য দিয়েছেন তার বিন্দু মাত্র সত্যতা নেই। এ সমস্ত কথা রাজনৈতিক ভাষা হতে পারে না বলে মন্তব্য করেন ফখরুল।
নারায়ণগঞ্জের নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, গোটা নির্বাচনটাই প্রহসনে পরিনত হয়েছে। এ সরকারের অধিনে কখনও সুষ্ট নির্বাচন হয়নি। আর হবেও না। যে সন্ত্রাসী পরিবারের পক্ষ নেয় প্রধানমন্ত্রী। সেই পরিবারের কেউ প্রার্থী হলে সুষ্ঠ নির্বাচনের প্রশ্নই আসে না।
এসময় উপস্থিত ছিলেন, বিএনপির মানবাধিকার বিষয়ক সম্পাদক ব্যারিস্টার নাসির উদ্দিন অসীম, সহ-দফতর সম্পাদক আসাদুল করিম শাহীন প্রমুখ।
ঢাকা, এমএইচ, ২৮ জুন (টাইমনিউজবিডি.কম)
রাজনীতি
বিএনপি নয় নালিশ করতে জানে আওয়ামী লীগ:ফখরুল
প্রধানমন্ত্রীর দেয়া বক্তব্যের সমালোচনা করে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বিএনপি কোনোদিন বিদেশীদের কাছে নালিশ করেনি। বরং আওয়ামী লীগ ২০০৬-২০০৭ সালে বিভিন্ন দেশের রাষ্ট্রদূতের কাছে নালিশ করেছিল। আর এর ফলেই দেশে একটি অগণতান্ত্রিক সরকার এসেছিল





