বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ময়মনসিংহের ত্রিশালে প্রিজন ভ্যান থেকে আসামি পালিয়ে যাওয়া সরকারের চরম ব্যর্থতা। আসল ঘটনা ধামাচাপা দিতেই আটককৃত জঙ্গি রাকিবকে ক্রসফায়ারে দিয়ে "বন্দুকযুদ্ধের" নাটক সাজানো হয়েছে।
সোমবার দুপুরে জিয়ার মাজারে সদ্য কারামুক্ত বিএনপির সাংগঠনিক সম্পাদক গোলাম আকবর খোন্দকারের সঙ্গে ফুল দিতে এসে তিনি এ কথা বলেন। এ সময় তিনি নিষিদ্ধ ঘোষিত জামায়াতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) ৩ সদস্য পালিয়ে যাওয়ার ঘটনায় উদ্বেগ প্রকাশ করেন।
তিনি বলেন, এ ধরনের কয়েদিদের কোর্টে নেওয়ার সময় যেসব নিরাপত্তা দরকার সরকার তা দিতে ব্যর্থ হয়েছে। এটা সরকারের চরম ব্যর্থতা। তাকে (রাকিব) ক্রসফায়ারে না দিয়ে তার কাছ থেকে আরও তথ্য পাওয়া যেতো।
পুলিশ হেফাজত থেকে পালিয়ে যাওয়া মৃত্যুদণ্ডপ্রাপ্ত জেএমবি'র সদস্য রাকিব হাসান (৩৫) সোমবার ভোরে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে বন্দুকযুদ্ধে নিহত হন।
[b]ঢাকা,২৪ ফেব্রুয়ারি(টাইমনিউজবিডি.কম) // এএইচ[/b]
রাজনীতি
প্রিজন ভ্যান থেকে আসামি পালিয়ে যাওয়া সরকারের চরম ব্যর্থতা: মির্জা ফখরুল