রোববার সংসদের বৈঠক শেষে ক্ষমতাসীন দল আওয়ামী লীগের সংসদ সদস্যদের জরুরি সভার আয়োজন করা হয়েছে। জাতীয় সংসদ ভবনের নবম তলায় সরকারি দলের সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হবে।

বৃহস্পতিবার জাতীয় সংসদের গণসংযোগ বিভাগ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

আওয়ামী লীগের সংসদীয় দলের নেতা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা সভায় সভাপতিত্ব করবেন।

জাতীয় সংসদের চীফ হুইপ আ. স. ম. ফিরোজের পক্ষ থেকে দলীয় সব সংসদ সদস্যকে এ সভায় উপস্থিত থাকার জন্য অনুরোধ জানানো হয়েছে।

ঢাকা, ৪ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, জেএ