ছাত্রশিবির জয়পুরহাট জেলা সভাপতি আবু যর গিফরী ও সেক্রেটারী ওমর আলীকে আটকের ৯ দিন পর গ্রেপ্তার দেখিয়ে রাতের আধাঁরে হত্যার উদ্দেশ্যে গুলি করায় নিন্দা ও প্রতিবাদ এবং অবিলম্বে তাদের মুক্তি দাবী করে করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির।

পাঠানো এক যৌথ বিবৃতিতে ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি ও সেক্রেটারী বলেন, আইশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একটি অংশ তাদের পবিত্র দায়িত্বকে জলাঞ্জলি দিয়ে একের পর নৃশংসতা ও বে-আইনি কাজের নিকৃষ্ট নজির স্থাপন করে চলেছে।

জয়পুরহাট জেলা সভাপতি আবু যর গিফরী ও সেক্রেটারী ওমর আলী ঢাকায় আসার পথে গত ৮ই ডিসেম্বর গ্রেপ্তার করার পর বে-আইনি ভাবে অস্বীকার করে গতকাল ৯ দিন পর অস্ত্র উদ্ধারের নাটক সাজিয়ে মিডিয়ার সামনে হাজির করে র‌্যাব।

এমন সব কাজের পরও আজ তাদেরকে রাতের আধাঁরে পরিকল্পিত ভাবে হত্যার উদ্দেশ্যে বন্দুকযুদ্ধের নাটক সাজিয়ে গুলি করা হয়। তাদের আশঙ্কা জনক অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশের এমন দায়িত্বজ্ঞানহীন অমানবিক কর্মকান্ডে তাদের প্রতি জনগণের আস্থা শুন্যের কৌটায় নেমে আসতে পারে। আমরা এ ধরনের সন্ত্রাসী কর্মকান্ডের তীব্র নিন্দা জানাচ্ছি।

নেতৃবৃন্দ বলেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে আর ঘাতকের ভূমিকায় দেখতে চায়না এদেশের জনগণ। অবিলম্বে এই বর্বরতায় জড়িত পুলিশ সদস্যদের বিচারের আওতায় আনতে হবে। আহত শিবির নেতাদের উন্নত চিকিৎসার ব্যবস্থা করতে হবে। বানোয়াট অভিযোগ থেকে তাদে অব্যাহতি দিয়ে তাদের মুক্তি দিতে হবে। 

দেশে আইনের শাসন ও মানবাধিকার প্রতিষ্ঠায় সচেতন মহল এবং দেশীয় ও আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাকে সোচ্চার হওয়ার আহবান জানান তারা।

এমএ