বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া মঙ্গলবার চোখের চিকিৎসার জন্য লন্ডন যাচ্ছেন। মঙ্গলবার রাত সাড়ে ৯টায় এ্যামিরাট এয়ারলাইন্সের ৫৮৫ নং বিমান যোগে তিনি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দর থেকে লন্ডনের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করবেন।
বিষয়টি টাইমনিউজবিডিকে নিশ্চিত করছেন চেয়ারপারসনের প্রেস উয়িং কর্মকর্তা শায়রুল কবির খান।
তিনি আরও জানান সাবেক প্রধানমন্ত্রী বেগম জিয়া মঙ্গলবার রাত ৮টায় গুলশানের বাসভবন থেকে রওনা হবেন। লন্ডনে বেগম জিয়ার সফর সঙ্গী হিসেবে যাচ্ছেন তার একান্ত সচিব এবিএম আব্দুস সাত্তার ও গৃহপরিচারিকা ফাতেমা।
এর আগে রবিবার রাতে বিএনপির পক্ষ থেকে খালেদা জিয়ার লন্ডন যাওয়ার বিষয়ে গণমাধ্যমকে আনুষ্ঠানিকভাবে অবহিত করেন দলের স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে সাংবাদিকদের তিনি বলেন- বেগম খালেদা জিয়ার চোখের চিকিৎসার জন্য মঙ্গলবার রাতেই লন্ডন যাচ্ছেন।
এমএইচ





