বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন, আন্দোলন করে গণতন্ত্র ফিরিয়ে আনতে না পারলে আওয়ামীলীগের হাতে গণতন্ত্র আরেক বার নিহত হবে।

বর্তমানে সরকারের উদ্দেশ্য একটাই গণতান্ত্রিক দলকে ধ্বংস করা।

শনিবার বিকালে রাজধানীর নয়াপল্টনস্থ বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের নীচতলায় ঢাকা মহানগর শ্রমিকদলের সাবেক সভাপতি মরহুম শহীদুল ইসলাম চৌধুরী দুলালের ১৫তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিলে তিনি এসব কথা বলেন।

এ সময়ে বিএনপি’র সিনিয়র যুগ্ম মহাসচিব এডভোকেট রুহুল কবির রিজভী, শ্রমিক দলের সভাপতি আনোয়ার হোসাইন, সাধারণ সম্পাদক নুরুল ইসলাম খান নাসিমসহ শ্রমিক দলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এসএম