বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, 'আওয়ামী লীগ সরকারের পতন না ঘটলে বাংলাদেশের মানুষের অবস্থা রোহিঙ্গাদের মতো হবে। বিএনপি চেয়ারপারসনের গাড়িবহরে হামলা করা আওয়ামী লীগের আসল চেহারা দেশের মানুষের আর বুঝতে বাকি নেই।
এই ফ্যাসিস্ট সরকার আওয়ামী লীগ যদি ক্ষমতায় থাকে বাংলাদেশের গণতন্ত্রকামী মানুষের একদিন রোহিঙ্গাদের মতো পরিণতি হবে।'
শুক্রবার বিকেলে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে অনুষ্ঠিত দোয়া মাহফিল পূর্ব সংক্ষিপ্ত বক্তব্যে তিনি এ কথা বলেন।
মির্জা আব্বাস বলেন, 'বিএনপি ক্ষমতায় যাওয়ার জন্য রাজনীতি করে না। দেশের মানুষের কল্যাণ ও গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য রাজনীতি করে। এজন্য দলকে সুসংগঠিত করে এই সরকারের পতনের লক্ষ্যে নেতাকর্মীদের এগিয়ে আসতে হবে।'
দোয়া মাহফিল অনুষ্ঠানে সভাপতিত্ব করেন স্বেচ্ছাসেবক দলের সভাপতি শফিউল বারী বাবু। অন্যদের মধ্যে বক্তব্য দেন চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য আবদুস সালাম, স্বেচ্ছাসেবক বিসয়ক সম্পাদক মীর সরফত আরী সপু প্রমুখ।
এমএ





