শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আজ শনিবার রাজধানীর বিভিন্ন থানায় আলোচনা সভা , দোয়া মাহফিলসহ নানামুখী কর্মসূচি পালন করেছে জামায়াতে ইসলামী।
শনিবার গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এসব তথ্য জানানো হয়।
আলোচনা সভায় নেতৃবৃন্দ বলেছেন, মাতৃভাষা আন্দোলনের মাধ্যমে এ দেশের মানুষ শুধু ভাষার অধিকারই প্রতিষ্ঠা করে নাই, বরং সকল জুলুম, নির্যাতন ও অগণতান্ত্রিক অপশক্তির বিরুদ্ধে লড়াই করে শহীদেরা আমাদের বিজয় ছিনিয়ে নিয়ে এসেছে। সুতরাং এবারও গণতন্ত্রের পুনরুদ্ধার আন্দোলনে জনতার বিজয় হবে ইনশাল্লাহ।
নেতৃবৃন্দ বলেন, মাতৃভাষার অধিকার প্রতিষ্ঠায় ভাষা সৈনিক মরহুম অধ্যাপক গোলাম আযম ঐতিহাসিক যে অবদান রেখেছে, এ জাতি আজীবন শ্রদ্ধার সাথে তাঁকে স্মরণ করবে।
বিভিন্ন স্থানে ভাষা শহীদদের প্রতি দোয়া:
রমনা: আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে আজ শনিবার সকাল ১০টায় রাজধানীর মগবাজারে জামায়াতে ইসলামী রমনা থানা উদ্যোগে এক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
সংগঠনের কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য ও রমনা থানা আমীর ড. রেজাউল করিমের সভাপতিত্বে ও থানা জামায়াতের সেক্রেটারী জিল্লর রহমানের পরিচালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ছাত্রশিবিরের কেন্দ্রীয় মানবাধিকার বিষয়ক সম্পাদক শাহ মাহফুজুল হক, থানা জামায়াত নেতা ইউসুফ আলী, আতাউর রহমান সরকার , আব্দুল কাইয়ুম, খন্দকার রুহুল আমীন, আকতার হোসাইন ও মাহবুবুর রহমান প্রমুখ।
যাত্রাবাড়ী (পূর্ব) থানাঃ আর্ন্তজাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে রাজধানীর যাত্রাবাড়ীতে স্থানীয় একটি মিলনায়তনে দোয়া ও আলোচনা সভার আয়োজন করেছে জামায়াতে ইসলামী যাত্রাবাড়ী(পূর্ব) থানা।
দোয়া অনুষ্ঠানে মোনাজাত পরিচালনা করেন জামায়াতে ইসলামী ঢাকা মহানগরীর মজলিসে শূরা সদস্য আবু ফাতেহ। উক্ত দোয়া মাহফিলে আরো উপস্থিত ছিলেন জামায়াত নেতা নিজামুল হক, শাহজাহান খান, আব্দুল করীম, আশরাফ আলী হাওলাদার, নাজির উদ্দিন, জাফর উল্লাহ প্রমুখ। যাত্রাবাড়ী(পশ্চিম) থানাঃ আর্ন্তজাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে রাজধানীর যাত্রাবাড়ীর স্থানীয় একটি মিলনায়তনে দোয়া অনুষ্ঠানের আয়োজন করে যাত্রাবাড়ী ( পশ্চিম) থানা।
জামায়াত নেতা আব্দুল মান্নানের নেতৃত্বে অনুষ্ঠানে দোয়া ও মোনাজত পরিচালনা করেন জামায়াতে ইসলামী ঢাকা মহানগরীর কর্ম পরিষদ সদস্য আব্দুস ছোবুর ফকির।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন তাজুদ্দীন আহমেদ, মহসিন উদ্দিন, আসাদুজ্জামান, মোহাম্মদ খালেদ, খায়রুল ইসলাম, মোহাম্মদ হোসেন প্রমূখ।
ডেমরা থানাঃ আর্ন্তজাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে রাজধানীর ডেমরায় একটি মিলনায়তনে দোয়া অনুষ্ঠানের আয়োজন করে জামায়াতে ইসলামী ডেমরা থানা।
জামায়াতে ইসলামী ঢাকা মহানগরীর মজলিসে শূরা সদস্য হাফিজুর রহমান দোয়া ও মোনাজাত পরিচালনা করেন।
এসময় আরো উপস্থিত ছিলেন জামায়াত নেতা নজরুল ইসলাম, মোহাম্মদ আলী, মিজানুর রহমান, আবুল হোসেন, আবু হানিফ প্রমুখ।
কদমতলী(পূর্ব) থানাঃ আর্ন্তজাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে রাজধানীর কদমতলীর একটি মিলনায়তনে দোয়া ও আলোচনা সভার আয়োজন করে কদমতলী থানা জামায়াত।
উক্ত অনুষ্ঠানে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন জামায়াতে ইসলামী ঢাকা মহানগরীর মজলিসে শূরা সদস্য আবুল কাশেম।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন আমিনুল ইসলাম, আতিকুল্লাহ চৌধুরী, মাওলানা মোসলেহ উদ্দীন, মাওলানা কামাল উদ্দীন আনসারী, জিয়া উদ্দিন প্রমূখ।
কদমতলী(পশ্চিম) থানাঃ আর্ন্তজাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে রাজধানীর কদমতলীতে দোয়া অনুষ্ঠানের আয়োজন করেছে জামায়াতে ইসলামী কদমতলী(পশ্চিম) থানা।
দোয়া ও মোনাজাত পরিচালনা করেন জামায়াতে ইসলামী ঢাকা মহানগরীর মজলিসে শূরা সদস্য রুহুল কুদ্দুস।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন আব্দুর রহিম, মোহি উদ্দিন, আমিনুল ইসলাম, কামরুল হাসান, ফরিদ উদ্দিন প্রমুখ।
শ্যামপুর থানাঃ আর্ন্তজাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে শ্যামপুরেরস্থানীয় একটি মিলনায়তনে দোয়া ও আলোচনা সভার আয়োজন করে শ্যামপুর থানা জামায়াত।
জামায়াতে ইসলামী ঢাকা মহানগরীর মজলিসে শূরা সদস্য মাওলানা জয়নুল আবেদীন দোয়া ও মোনাজাত পরিচালনায় অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন নেছার উদ্দিন, আব্দুল খালেক, নাজির আহমেদ, আহসান ফারুক প্রমূখ।
গেন্ডারীয়া থানাঃ আর্ন্তজাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে গেন্ডারীয়ার একটি মিলনায়তনে দোয়া অনুষ্ঠানের আয়োজন করে জামায়াতে ইসলামী গেন্ডারীয়া থানা।
জামায়াতে ইসলামী ঢাকা মহানগরীর মজলিসে শূরা সদস্য ডা. আব্দুল জব্বার দোয়া ও মোনাজাত পরিচালনা করেন।
উক্ত অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন আব্দুস সাত্তার, ইঞ্জিনিয়ার গোলাম হানিফ, গোলাম আযম, আবুল কাশেম ভূইয়া প্রমূখ।
এমকে





