২০১৫ সালের এইচএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা দিয়েছে ইসলামী শিবির ঢাকা মহানগরী দক্ষিণ। বৃহস্পতিবার বিকালে রাজধানীর একটি মিলনায়তনে এ সংবর্ধনা অনুষ্ঠিত হয়।

শাখা সভাপতি সাদেক বিল্লাহ্র সভাপতিত্বে সেক্রেটারি রিয়াজ উদ্দিনের পরিচালনায় আয়োজিত এক সংবর্ধনায় প্রধান অতিথি ছিলেন শিবিরের কেন্দ্রীয় অর্থ সম্পাদক আহমদ সালমান। বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় প্রকাশনা সম্পাদক আনিসুর রহমানসহ মহানগরী নেতৃবৃন্দ।

সংবর্ধনায় প্রধান অতিথির বক্তব্যে আহমদ সালমান বলেন, একটি সমৃদ্ধ দেশ গঠনের জন্য মেধা ও নৈতিকতার সমহ্নয় একান্ত প্রয়োজন। কিন্তু আমাদের দেশে যথেষ্ট মেধাবি থাকলেও তাদেরকে নৈতিকতার শিক্ষা না দেয়ায় আজ দেশের সম্পদে হওয়ার পরিবর্তে তারা দেশের জন্য বোঝা হয়ে দাঁড়াচ্ছে।

তাই একটি সমৃদ্ধ দেশ গড়ার লক্ষে শিবির মেধাবীদের নিয়ে কাজ করে যাচ্ছে। সরকার যদি শিবিরের উপর নির্যাতন বন্ধ করে দেয় তাহলে শিবির মেধাবীদের নিয়ে জাতিকে একটি সমৃদ্ধ দেশ উপহার দিতে পারবে।

এ সময় তিনি সমৃদ্ধ বাংলাদেশ গঠনের প্রত্যয় নিয়ে সরকারকে শিবিরের সহযোগী হওয়ার আহবান জানান।

এআর