বেশ কিছু গুরুত্বপূর্ণ ইস্যু ও দলের পরবর্তী করণীয় ঠিক করতে স্থায়ী কমিটির সঙ্গে বৈঠকে বসেছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।
শনিবার রাত সোয়া ৯ চেয়ারপারসনের গুলশানের রাজনৈতিক কার্যালয়ে এ বৈঠক শুরু হয়।
দলীয় সূত্র জানায়, বৈঠকে চলমান রাজনৈতিক পরিস্থিতিতে বিএনপির করনীয়, দলের সাংগঠনিক পুনর্গঠন ও কাউন্সিল, আগামী দিনের আন্দোলন কর্মসূচি ও ভারতের জাতীয় নির্বাচনসহ নানা বিষয়ে আলোচনা হতে পারে।
বৈঠকে উপস্থিত আছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ড. আর এ গণি, ব্যারিস্টার মওদুদ আহমদ, লে. জে. (অব.) মাহবুবুর রহমান, ব্যারিস্টার জমিরউদ্দিন সরকার, গয়েশ্বর চন্দ্র রায়, ড. আবদুল মঈন খান ও ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া।
উল্লেখ্য, এর আগে গত ৯এপ্রিল সর্বশেষ বিএনপির সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম স্থায়ী কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়েছিল।
[b]ঢাকা, এমএইচ, ১০মে(টাইমনিউজবিডি.কম)//এএইচ[/b]
রাজনীতি
বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে খালেদা
বেশ কিছু গুরুত্বপূর্ণ ইস্যু ও দলের পরবর্তী করণীয় ঠিক করতে স্থায়ী কমিটির সঙ্গে বৈঠকে বসেছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। শনিবার রাত সোয়া ৯ চেয়ারপারসনের গুলশানের রাজনৈতিক কার্যালয়ে এ বৈঠক শুরু হয়। দলীয় সূত্র





