২৮ তম জাতীয় কাউন্সিলে ভোটাভোটিরর মধ্যদিয়ে নবনির্বাচিত ছাত্রলীগের (দুই কর্ণধর) সভাপতি সাইফুর রহমান সোহাগ, সাধারণ সম্পাদক এস এম জাকির হোসাইন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেছেন।

সোমবার সকালে ধানমন্ডি-৩২'এ বঙ্গবন্ধুর পতিকৃতিতে এ শ্রদ্ধা জানান তারা। এসময় উপস্থিত ছিলেন, নবনির্বাচিত সহ-সভাপতি আজিজুল হক রানা, যুগ্ম সাধারণ সম্পাদক আসাদুজ্জামান নাদিম, সাংগঠনিক সম্পাদক মোবারক হোসেনসহ ছাত্রলীগের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

উল্লেখ, রোববার (২৬ জুলাই) সম্মেলনের দ্বিতীয় দিনের দ্বিতীয় অধিবেশনে রাজধানীর ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউশনে দিনভর শীর্ষ দুই পদে সারা দেশের কাউন্সিলারা ভোটের মাধ্যমে আগামী আগামী ২ বছরে জন্য এ দু'জন কাণ্ডারি নির্বাচন করেন।

প্রসঙ্গত, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা বিবেদন শেষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে দেখা করতে যাবেন তারা।

ইআর