বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদের মেঝো বোন সুলতানা রাজিয়া’র ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের আমীর নূরুল ইসলাম বুলবুল।
শোকবার্তায় তিনি মরহুমার রুহের মাগফেরাত কামনা করেন ও তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান। তিনি মহান আল্লাহ রাব্বুল আলামীনের কাছে দোআ করেন, আল্লাহ যেন মরহুমার নেক আমল সমূহ কবুল করে তাঁকে জান্নাতবাসী করেন এবং তার পরিবার ও আত্মীয় স্বজনকে ধৈর্য ধারণ করার তৌফিক দান করেন।
মরহুমা সুলতানা রাজিয়া ২৯ ডিসেম্বর মঙ্গলবার বিকাল ৩.১৫ মিনিটে পটুয়াখালী জেলার বাউফল থানাধীন মদনপুরা ইউনিয়নের নিজ গ্রামের বাড়ীতে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্নাইলাইহি রাজিউন)।
তিনি দীর্ঘ দিন যাবৎ বিভিন্ন জটিল রোগে ভূগছিলেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬২ বছর। তিনি পরিবার পরিজন সহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।
মরহুমা সুলতানা রাজিয়ার জানাজা আজ বুধবার সকাল ৯টায় সম্পন্ন হয়েছে। জানাজায় ইমামতি করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর বরিশাল জোনের দায়িত্বশীল ও মরহুমার বড় ভাই মাওলানা ফখরুদ্দিন খান রাজী এবং দোয়া মোনাজাত পরিচালনা করেন ড. শফিকুল ইসলাম মাসুদ।
জানাজায় আরও উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মজলিসে সূরা সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের কর্মপরিষদ সদস্য শামসুর রহমান, ঢাকা মহানগরী দক্ষিণের কর্মপরিষদ সদস্য কামাল হোসাইন, বাউফল উপজেলা আমীর মাওলানা রফিকুল ইসলাম এবং সেক্রেটারি অধ্যাপক খালেদুর রহমান, ইসলামী ছাত্রশিবিরের পটুয়াখালী শহর শাখার সভাপতি মোঃ আখতারুজ্জামান, জেলা সভাপতি মেশকাত হোসাইন, জেলা সেক্রেটারি আল আমীন হোসাইন, বাউফল উপজেলা সভাপতি মোঃ মেহেদী হাসান নাহিদ সহ সর্বস্তরের সাধারণ মুসল্লিগণ।
এএস





