চিকিৎসার জন্য সিঙ্গাপুরের উদ্দেশে ঢাকা ছেড়েছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
বৃহস্পতিবার সকাল ৮টা ৫৫ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বাংলাদেশের একটি এয়ার লাইন্সে ঢাকা ছাড়েন তিনি।
বিএনপি চেয়ারপারসনের প্রেস ইউংয়ের সদস্য শায়রুল কবির খান এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, মির্জা ফরুলের স্ত্রী রাহাত আরা বেগমও তার সঙ্গে রয়েছেন।
এর আগে মির্জা ফখরুল সিঙ্গাপুরে ন্যাশনাল ইউনিভার্সিটি হসপিটালে পরীক্ষা-নিরীক্ষা করান। মস্তিষ্কের ক্যারোটিড আর্টারিতে ব্লক ধরা পড়ায় সিঙ্গাপুর ও যুক্তরাষ্ট্রে চিকিৎসা নিয়েছেন তিনি। তার দুটি ব্লক থাকলেও ধকল সামলানোর মতো শারীরিক অবস্থা না থাকায় অস্ত্রোপচার না করার পক্ষে মত দিয়েছিলেন যুক্তরাষ্ট্রের চিকিৎসকরা।
জানা গেছে, চিকিৎসা শেষে ১ ফেব্রুয়ারি দেশে ফিরবেন মির্জা ফখরুল।
এআই





