বিএনপি নেতৃত্বাধীন ২০দলীয় জোটের ডাকা অনির্দিষ্টকালের অবরোধ চলাকালে রাজধানীর পৃথক স্থানে বুধবার দুপুরে চারটি গাড়িতে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।
গুলিস্তান কমপ্লেক্সের সামনে দুপুর ১টার দিকে বন্ধন পরিবহনের একটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। ফায়ার সার্ভিসের ৩টি ইউনিট কাজ করে আগুন নিয়ন্ত্রণে আনে।
এদিকে, ধানমন্ডিতে দুইটি প্রাইভেটকার এবং ২৭ নম্বরের রাপা প্লাজার সামনে একুশে পরিবহনের একটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। ফায়ার সার্ভিসের ২টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে।
ফায়ার সার্ভিস এ্যান্ড সিভিল ডিফেন্সের ডিউটি অফিসার পরির্দশক শাহজাদি সুলতানা বিষয়টি নিশ্চিত করেছেন।
এএইচ





